Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'রাজি হচ্ছে না কৌশাম্বি', বিয়ের গুঞ্জনের মাঝে উচ্ছেবাবুর উত্তর

আদৃত আর তাঁর 'বিশেষ বন্ধু' কৌশাম্বি বিয়ে কবে করছে? প্রশ্নের জবাব প্রথমে এড়িয়ে গেলেও সম্পূর্ণ উপেক্ষা করতে পারে না। 

'রাজি হচ্ছে না কৌশাম্বি', বিয়ের গুঞ্জনের মাঝে উচ্ছেবাবুর উত্তর

শেষ আপডেট: 15 February 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ইনস্টাগ্রামে পা রেখেছেন অভিনেতা আদৃত রায়। অল্প সময়ের মধ্যেই 'মিঠাই'-এর অভিনেতার সোশ্যাল মিডিয়ায় ১১ হাজার ফলোয়ার্স ছাড়িয়েছে। এই ১৪ ফেব্রুয়ারি বিকেলে ইনস্টা অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন তিনি। তাঁর পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা।


লাইভে এসে সমস্ত অনুরাগীদের সঙ্গে কথা বললেন অভিনেতা। ধন্যবাদ জানালেন ফ্যানদের। আদৃত অবাক হয়েছেন নিশ্চিত। তিনি ভাবতেও পারেননি যে এত অল্প সময়ের মধ্যে তাঁকে এত মানুষ ফলো করবে। তবে সবার মনে এখন একটাই প্রশ্ন, আদৃত আর তাঁর 'বিশেষ বন্ধু' কৌশাম্বি বিয়ে কবে করছে? এক ভক্তের কাছ থেকে আসা এই প্রশ্নের জবাব প্রথমে এড়িয়ে গেলেও সম্পূর্ণ উপেক্ষা করতে পারে না। 

Adrit-Kaushambi Relationship | Zee Bangla's Mithai serial actress Kaushambi  Chakraborty's reaction on her dating rumor with Adrit Roy dgtl - Anandabazar
অনেকবার জিজ্ঞেস করলে শেষে আদৃত জানায়, ‘করব করব একদিন করব। জানিয়েই করব’। এরপর আরেকজন বলে, তাঁর 'বন্ধু' কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে লাইভে আসতে। জবাব আদৃত মজা করে বললেন, ‘ওকেও তো রাজি হতে হবে আমার সঙ্গে লাইভ সেশনে আসতে। খুব ব্যস্ত অভিনেতা।’

Adrit Roy-Kaushambi Chakraborty: আর কোনও রাখঢাক থাকছে না? জন্মদিনে  কৌশাম্বীকে জড়িয়ে এ কী নামে ডাকলেন আদৃত! – News18 বাংলা


ডিসেম্বরে শোনা গিয়েছিল, জানুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন আদৃত আর কৌশাম্বি। প্রেমের গুঞ্জনে সেভাবে সিলমোহর না দিলেও, দুজনের কেউই অস্বীকারও করেননি। এমনকী দিদি নম্বর ১-এ এসে কৌশাম্বি জানিয়েছিলেন, তাঁর নতুন সম্পর্কে মা-বাবার মত আছে।


তবে বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন কৌশাম্বি নিজেই। বলেছিলেন, ‘আমি তো এটাই বুঝতে পারছিনা যে জানুয়ারিতে কারা আমাদের বিয়ে দিচ্ছে! এখন কাজ করছি, এত ব্যস্ততা, এরমধ্যে গুঞ্জনে কান দেওয়া উচিত না। এটা ভুয়ো খবর। আমাদের বিয়ে আর আমরাই জানি না’!

Adrit-Kaushambi: আদৃত-কৌশাম্বীর রোম্যান্টিক ডেট, 'সিক্রেট' ফাঁস - Mithai  fame Adrit Ray and Kaushambi dating rumours they spend time together in  cafe photo share same location television news gossip story sum - Aaj
এর আগেও আদৃতের বিয়ের খবরের কথা উঠেছিল। তবে তখন তিনি সম্পর্কে ছিলেন সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে। ২০২২-এর ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের। তবে দীর্ঘদিনের সম্পর্ক হঠাৎ ভেঙে যায়। শোনা যায়, কৌশাম্বির সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি ছিল কারণ।


আদৃতের পরের ছবি 'পাগল প্রেমী' মুক্তি পেতে চলেছে। এসভিএফের প্রযোজনায় এই সিনেমার পরিচালনা করছেন অভিরূপ ঘোষ।


```