Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মুক্তি পেল আড্ডা টাইমসের 'প্রেমে পড়া বারণ'-এর টিজার

আড্ডা টাইমসের নতুন চমক, 'প্রেমে পড়া বারণ'।

মুক্তি পেল আড্ডা টাইমসের 'প্রেমে পড়া বারণ'-এর টিজার

শেষ আপডেট: 27 January 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেল অনিন্দ্য সেনগুপ্ত ও দেবচন্দ্রিমা অভিনীত সিরিজ 'প্রেমে পড়া বারণ'-এর টিজার। পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তীর নতুন কাজ আসতে চলেছে সুরিন্দর ফিল্মজ পরিচালিত আড্ডা টাইমসে।


টিজার ও প্রথম লুক দেখে সকলে বিস্মিত। তার কারণ অনিন্দ্য ও দেবচন্দ্রিমা। দুটিকে পর্দায় দারুণ মানাচ্ছে। রাজ চক্রবর্তী নিজে দেবচন্দ্রিমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন। টিজার রিলিজের দিন 'সাঁঝের বাতি'-র নায়িকা মনে করলেন পুরনো স্মৃতি। প্রথমবার ওটিটিতে দেখা যাচ্ছে দেবচন্দ্রিমাকে। ধারাবাহিকের পর্দা থেকে বেরিয়ে তাকে নতুন রূপে নতুন ভাবে দেখা যাবে বলেই বিশ্বাস সকলের।

রেডিও জকি থেকে সোজা অভিনয়ে পা এই অভিনেতা ইতিমধ্যেই পা রেখেছেন মুম্বইয়ে! 'কড়ক সিং'-এ অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে। অনিন্দ্য সেনগুপ্তকে এর আগে দেখা গেছে বহু জনপ্রিয় সিরিজ, পাঁচফোড়ন, হোস্টেল ডেজ, এক্স প্রেম ইত্যাদিতে। সব জায়গাতেই বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন অনিন্দ্য। এই টিজারেও একটা অ্যাংগরি ইয়ং ম্যান লুকে দেখা গেছে। যা অনিন্দ্যর জন্য বেশ নতুনত্ব। সৃজিত মুখার্জির পরিচালনায় ওনার পরবর্তী ছবি আসতে চলেছে 'অতি উত্তম'।

এছাড়াও টিজার লঞ্চে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক তথা টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী। কারণ পরিচালক অরিজিৎ আসলে তারই সহপরিচালক। বিশেষ দিনে তার পাশে দাঁড়াতেই সেদিন উপস্থিত ছিলেন রাজ।

View this post on Instagram

A post shared by Addatimes (@addatimes_)


টিজারের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা টাইটেল ট্র্যাক ইতিমধ্যেই গুনগুন করছে সকলে। স্যাভির মিউজিকের সঙ্গে যেন টিজারে দেখানো প্রেম, অভিমান মিলেমিশে এক হয়ে যায়। এই সিরিজ মুক্তি পেতে চলেছে এই ভ্যালেন্টাইনস ডে-তে। এ বছর ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোও বটে। তাই বিশেষ দিনে বিশেষ মানুষের সঙ্গে বসে আড্ডা টাইমসে দেখুন, 'প্রেমে পড়া বারণ'।


```