Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বৃষ্টি মাথায় নিয়ে গায়ে হলুদ, বৈদিক মতে সন্ধেয় বিয়ে সন্দীপ্তার

রাতে হবে রিসেপশন পার্টি। আসবেন টলিউডের তারকারাও।

বৃষ্টি মাথায় নিয়ে গায়ে হলুদ, বৈদিক মতে সন্ধেয় বিয়ে সন্দীপ্তার

শেষ আপডেট: 7 December 2023 16:17

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে একনাগাড়ে বৃষ্টিতে বেশ সমস্যার মুখে পড়তে হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছে অভিনেত্রী সন্দীপ্তা আর সৌম্য মুখোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। বিয়ের আগে রাতেই হাতে মেহেন্দি পরে নিয়েছেন সন্দীপ্তা। যা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর দুপুরের আগেই গায়ে হলুদ হয়েছে দু’জনের।

জানা গিয়েছে, বাইপাসের ধারের এক বড় গার্ডেনে বিয়ের আসর বসেছে। দুই বাড়ি থেকে আয়োজন করা হয়েছে সবটা। বিয়ে দেওয়ার দায়িত্বে রয়েছেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বৈদিক মতে হবে বিয়েটা। অভিনেত্রী জানিয়েছেন, ঘণ্টাখানেক লাগবে তাতে। এরপর রাতে হবে রিসেপশন পার্টি। আসবেন টলিউডের তারকারাও।

বিয়ের সকালে গায়ে হলুদের সময় হলুদ রঙের শাড়ি পরছিলেন সন্দীপ্তা। আর সৌম্য পরেছিলেন হলুদ পাঞ্জাবি। এছাড়াও সন্দীপ্তা ও সৌম্যর পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও হলুদ রঙের পোশাক পরেই যোগ দিয়েছিলেন। তবে বিয়ের সময় লাল রঙের বেনারসিই বেছে নিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে সৌম্য পরবেন শেরওয়ানি।

প্রসঙ্গত, বছর দুয়েক প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা আর সৌম্য। সৌম্য ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের উচ্চপদস্থ আধিকারিক। কাজের সূত্রেই দু’জনের আলাপ। সেখান থেকে প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেম হতে বেশি সময় লাগেনি। এদিন বিয়ের ছবি সামনে আসার পর সন্দীপ্তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।


```