Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দীপাবলি গিফট! মা হলেন শ্রীময়ী, কাঞ্চনের ঘর আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান

অবাক হওয়ার মতো ঘটনা হলেও বিষয়টা একেবারে সত্যি।

দীপাবলি গিফট! মা হলেন শ্রীময়ী, কাঞ্চনের ঘর আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান

কাঞ্চন ও শ্রীময়ী

শেষ আপডেট: 2 November 2024 23:32

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতেই ঘর আলো করে কন্যা সন্তান এল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। অবাক হওয়ার মতো ঘটনা হলেও বিষয়টি একেবারে সত্যি। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় গর্বিত হয়ে সেই পোস্ট করেছেন কাঞ্চন নিজেই। মেয়ের নাম রাখা হয়েছে কৃষভি। সেকথাও জানান পোস্টে।

সম্প্রতি সকলের আড়ালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল এই নিয়ে। তবে ভাইফোঁটার আগের রাতেই এমন খবর আসবে ভাবতে পারেননি অনেকেই। কাঞ্চনের সোশ্যাল মিডিয়া পোস্টের পর থেকে খুশির হাওয়া টলিপাড়ায়। জানা গিয়েছে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। বর্তমানে সুস্থ রয়েছে মা ও সন্তান দু'জনেই।

হাসপাতাল সূত্রে খবর, শ্রীময়ীর শরীর বর্তমানে বেশ ক্লান্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। এদিন প্রথম থেকে স্ত্রীর পাশেই ছিলেন কাঞ্চন। 

পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমরা জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা এখন তিনজন। আমাদের মেয়ের জন্য প্রার্থনা করুন।'

প্রতি বছরই কাঞ্চন মল্লিকের বাড়িতে কালীপুজো হয়। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের আগে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলাকালীনও শ্রীময়ীকে অভিনেতার বাড়ির কালীপুজোয় দেখা গিয়েছে। পুজোর সব কাজ নিজে হাতে গুছিয়ে  করেছিলেন গত বছরও। কিন্তু এবছর পুজোর নামগন্ধ পাওয়া যায়নি। সঙ্গে পুজোর সময়ে শ্রীময়ীর ছবি দেখে অনেকেই আঁচ করেছিলেন, মা হতে চলেছেন অভিনেত্রী। কালীপুজোর দিন তাঁদের ভিডিও বার্তায় সেবিষয় খানিকটা স্পষ্ট হয়। জল্পনা বেশিদূর এগোনোর আগেই এমন খবর আসে শনিবার।

প্রসঙ্গত, চলতি বছর মার্চ মাসে টেলিপর্দার অভিনেত্রী শ্রীময়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাঞ্চন। এই জুটির বিয়ে নিয়ে টলিপাড়ায় উৎসাহ কম ছিল না। যেমন আলোচনা হয়েছে, তেমন সমালোচনাও হয়েছে। বিয়ের ৮ মাস ঘুরতে না ঘুরতেই নবদম্পতির কোল আলো করে এল ছোট্ট সদস্য। খুশি টলিপাড়া। 


```