Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আমির কন্যার চারহাত এক হল ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে, স্যান্ডো গেঞ্জি পরে হাজির বর

বুধবার সন্ধে। মুম্বইয়ের বান্দ্রার এক সাততারা হোটেল ব্যস্ত আমির খানের মেয়ে ইরা খানের বিয়ের অনুষ্ঠান নিয়ে। পরিজনদের পাশাপাশি হাজির অতিথিরাও। বরের আগমনের অপেক্ষায় সবাই। এমন সময় সবাইকে চমকে দিয়ে স্যান্ডো গেঞ্জি পরে বিয়ের অনুষ্ঠানে হাজির বর!

আমির কন্যার চারহাত এক হল ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সঙ্গে, স্যান্ডো গেঞ্জি পরে হাজির বর

শেষ আপডেট: 4 January 2024 01:10

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধে। মুম্বইয়ের বান্দ্রার এক সাততারা হোটেল ব্যস্ত আমির খানের মেয়ে ইরা খানের বিয়ের অনুষ্ঠান নিয়ে। পরিজনদের পাশাপাশি হাজির অতিথিরাও। বরের আগমনের অপেক্ষায় সবাই। এমন সময় সবাইকে চমকে দিয়ে স্যান্ডো গেঞ্জি পরে বিয়ের অনুষ্ঠানে হাজির বর!

বরের পোশাকের পরিবর্তে নূপুর শিখর শর্টস আর স্যান্ডো গেঞ্জি পরে কেন এলেন! গুঞ্জন শুরু হয়ে যায় হোটেলের লবিতে! পরে মুচকি হেসে রহস্য উন্মোচন করেন নূপুর নিজেই। তিনি জানান, ফিটনেস ট্রেনার হিসেবে তাঁর স্বপ্ন ছিল, বিয়ের পোশাকে নয়, জগিংয়ের পোশাকেই বিয়ে সারবেন তিনি। তাই টানা ৮ কিলোমিটার জগিং করে বিয়ের মঞ্চে হাজির হয়েছেন!

View this post on Instagram

A post shared by BollywoodNow (@bollywoodnow)

বর স্যান্ডো গেঞ্জি পরে হাজির হলেও আদ্যন্ত বধূর পোশাকে হাজির হয়েছিলেন ইরা। তাঁর পরনে ছিল লেহেঙ্গা। কন্যাদায়গ্রস্ত পিতা হিসেবে আমির অবশ্য ছিলেন সাবেকি পোশাকে। পরেছিলেন সাদা শেরওয়ানি ও গোলাপি পাগড়ি। আমিরের পাশেই ছিলেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও। দু’জনের পরনেই ছিল মারাঠি শাড়ি। রীনা পরেছিলেন সবুজ রঙের শাড়ি। কিরণ পরেছিলেন হালকা বেগুনি রঙের শাড়ি।

ইরা-নূপুরের আইনি বিয়ের বিশেষ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেন কিরণ। বরপক্ষের হয়ে নূপুরের মায়ের পাশাপাশি হাজির ছিলেন অভিনেত্রী মিথিলা পালেকরও।

আমিরের জিম ট্রেনার ছিলেন নূপুর। লকডাউনের সময় ইরার সঙ্গে নূপুরের আলাপ হয়। ২০২০ সালের আলাপ গড়ায় প্রেমে। অবশেষে চারহাত এক হল। খান পরিবার সূত্রের খবর, মূল বিয়ের অনুষ্ঠানটি হবে ৮ জানুয়ারি উদয়পুরে। টানা তিনদিনব্যপী সেখানে চলবে বিয়ের অনুষ্ঠান। সবশেষে ১২ জানুয়ারি মুম্বইয়ে থাকবে গ্র্যান্ড রিসেপশন পার্টি।


```