Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বলিউডে বাজিমাত করেছেন মাত্র ৪ ফুট ৮ ইঞ্চির এই অভিনেতা, আয় ১১৫০ কোটি!

২০২২ থেকে ২০২৩, এই দু’বছরে কমল হাসান, রজনীকান্ত এবং শাহরুখ খানের মতো সুপারস্টাররা বক্স অফিসে জাঁকজমকপূর্ণ কামব্যাক করেছেন।

বলিউডে বাজিমাত করেছেন মাত্র ৪ ফুট ৮ ইঞ্চির এই অভিনেতা, আয় ১১৫০ কোটি!

জাফর সাদিক

শেষ আপডেট: 18 April 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ থেকে ২০২৩, এই দু’বছরে কমল হাসান, রজনীকান্ত এবং শাহরুখ খানের মতো সুপারস্টাররা বক্স অফিসে জাঁকজমকপূর্ণ কামব্যাক করেছেন। ‘বিক্রম’, ‘জেলার’ আর ‘জওয়ান’, তিনটি ছবিই ছিল সুপারহিট। কিন্তু এই তিন সুপারহিট ছবির মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে—একজন ছোটখাটো অভিনেতা, যিনি প্রত্যেক ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন দর্শকের। অভিনেতার নাম জাফর সাদিক (Jaffer Sadiq)। উচ্চতা মাত্র ৪ ফুট ৮ ইঞ্চি। বয়স ২৯ বছর। তিনি বর্তমানে ভারতের সবচেয়ে খাটো মূলধারার অভিনেতা হিসেবে পরিচিত। কিন্তু উচ্চতা যতই কম হোক, বক্স অফিসে তাঁর সাফল্য কিন্তু বিশাল!

নাচ থেকে সিনেমায়

জাফর সাদিকের (Jaffer Sadiq) যাত্রা শুরু হয়েছিল একজন নৃত্যশিল্পী হিসেবে। ২০২০ সালে তামিল অ্যান্থলজি সিরিজ ‘পাবা কাধাইগাল’-এর মাধ্যমে অভিনয়ে পা রাখেন। এরপর ২০২২ সালে কামাল হাসানের বিক্রম’ ছবিতে বিজয় সেতুপতির গ্যাংয়ের একজন সদস্য হিসেবে সিনেমায় ডেবিউ করেন। এই ছবিই ছিল তাঁর বড় পর্দার প্রথম অভিজ্ঞতা, আর প্রথম ছবিতেই বাজিমাত! বিক্রম ছবিটি আয় করে ৪১৪ কোটি। এরপর তিনি রজনীকান্তের জেলর’ ছবিতে অভিনয় করেন, যেখানে তাঁর চরিত্র ছিল ছোট কিন্তু নজরকাড়া। সেই ছবি তো বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছিল! জেলর আয় করে ৬০৫ কোটি।

২০২৩ সালে জাফর ঢুকে পড়েন বলিউডে, শুধু তাই নয়, শাহরুখ খানের ব্লকবাস্টার ‘জওয়ান’ ছবিতে! এবারও তিনি বিজয় সেতুপতির গ্যাংয়ের একজন সদস্য ছিলেন। কিন্তু ছবির বিশাল সফলতায় জাফরের নাম আরও এক ধাপ উপরে উঠে আসে। ‘জওয়ান’ একাই ₹১১৫০ কোটি আয় করে, যা শাহরুখের কেরিয়ারের সবচেয়ে বড় হিট। সম্প্রতি তাঁকে দেখা গেছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’ ছবিতেও।

ছোট চরিত্র, বড় সাফল্য

জাফর সাদিক (Jaffer Sadiq) এখনও পর্যন্ত যে সব ছবিতে অভিনয় করেছেন, তার মোট বক্স অফিস কালেকশন দাঁড়ায় প্রায় ২২০০ কোটি! এত অল্প সময়েই তিনি যেভাবে সফল ছবির অংশ হয়েছেন, তা সত্যিই বিস্ময়কর। এই সময়ের মধ্যে এমনকি প্রভাস, সলমন খান, রজনীকান্ত, সানি দেওল, রণবীর কাপুররাও এত আয় করতে পারেননি তাঁদের সিনেমা থেকে। বর্তমানে তাঁর উপরে কেবল একজনই রয়েছেন—শাহরুখ খান, যাঁর তিনটি ছবি মিলে আয় করেছে ₹২৬০০ কোটি। ছোট চরিত্র হলেও জাফর সাদিক আজ সিনেমার ‘লাকি চার্ম’-এর মতোই। আর এতেই প্রমাণ হয়—মাপ শুধু উচ্চতায় নয়, মাপ হয় প্রতিভায়!


```