Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ক্যামেরা ফ্ল্যাশ করতেই চিৎকার, মিডিয়াকে ছবি তুলতে বারণ করল আব্রাম, কিন্তু কেন?

দ্য ওয়াল ব্যুরো: ‘নো পিকচার্স!’ মিহি গলায় পাপারাৎজিদের ধমকে দিল এই খুদে। তার পর মুখ আড়াল করেই পাঁই পাঁই করে ছুটে সোজা গাড়ির ভিতর। স্টারকিডদের মধ্যে এই খুদের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। বাবার মতোও তারও রয়েছে একটা বড়সড় ফ্যান ক্লাব। ফেসবুক,

ক্যামেরা ফ্ল্যাশ করতেই চিৎকার, মিডিয়াকে ছবি তুলতে বারণ করল আব্রাম, কিন্তু কেন?

শেষ আপডেট: 18 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘নো পিকচার্স!’ মিহি গলায় পাপারাৎজিদের ধমকে দিল এই খুদে। তার পর মুখ আড়াল করেই পাঁই পাঁই করে ছুটে সোজা গাড়ির ভিতর। স্টারকিডদের মধ্যে এই খুদের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। বাবার মতোও তারও রয়েছে একটা বড়সড় ফ্যান ক্লাব। ফেসবুক, ইনস্টাগ্রামে এই খুদের জনপ্রিয়তা নামী স্টারদের থেকে কোনও অংশে কম নয়। শাহরুখ-পুত্র আব্রাম। আইপিএল-এর মাঠ থেকে ফিল্মের প্রোমো সব জায়গাতেই পরিচিত মুখ আব্রাম। টেক-স্যাভি, মিডিয়া-প্রেমী এই খুদেকেই এ বার দেখা গেল একটু অন্য ভুমিকায়। ক্যামেরার সামনে হাসি হাসি মুখে পোজ দিয়ে খুদে বয়সেই স্টারডম দেখাতে স্বচ্ছন্দ আব্রাম ফ্ল্যাশের ঝলকানি দেখেই তারস্বরে চেঁচিয়ে উঠল। ছবি তুলতে নিষেধ করে মুখ আড়াল করে সটান ঢুকে গেল গাড়ির ভিতর। আরাধ্যার জন্মদিনে পার্টিতে বলিউডের ‘লিটল চ্যাম্পস’দের মধ্যে ছিল শাহরুখ পুত্রও। সেখান থেকেই বেরোবার পরই তাকে ঘিরে ধরে মিডিয়া। ফটাফট ছবি উঠতে থাকে। সেই সঙ্গে সাংবাদিকদের নানা আবদার। কোনও কিছুকেই তোয়াক্কা না করে আব্রাম চেঁচিয়ে ওঠে ‘নো পিকচার্স’। খুদে যে বেশ বিরক্ত সেটা বুঝে থমকে যান সাংবাদিকরাও। তর পরেই আব্রামকে আড়াল করে গাড়িতে তুলে দেন এক দেহরক্ষী। স্টারকিডদের ক্যামেরাবন্দি করতে প্রায়ই যেখান সেখানে পৌঁছে যায় পাপারাৎজিরা। পার্টির দিনেও তাকে সর্বক্ষণ অনুসরণ করে যাচ্ছিল ক্যামেরার লেন্স। তাতেই বিরক্ত হয়ে আব্রাম এমন আচরণ করেছে বলে মনে করা হচ্ছে। চার চোখে মুখেও বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। https://www.instagram.com/p/BqUQcMgHEEb/?utm_source=ig_web_copy_link গত শনিবারই সাত বছরে পা দিয়েছে অভিষেক আর ঐশ্বর্যার কন্যা আরাধ্যা বচ্চন। আরাধ্যার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন শিল্পা শেট্টি থেকে ফারহা খান, এষা দেওল সকলেই। ছিল তাঁদের সন্তানেরাও। স্টারকিডদের মধ্যে বরাবরই অমিতাভ বচ্চনের নজরে থাকেন আব্রাম। https://www.instagram.com/p/BqUBrUJBc8Q/?utm_source=ig_web_copy_link রবিবার ইনস্টাগ্রামে আব্রামের সঙ্গে হ্যান্ডশেক করার ছবিও শেয়ার করেছিলেন বিগ বি। ক্যাপশনে লিখেছিলেন দু’জনের মিস্টি আলাপচারিতার গল্প। তিনি লেখেন, ‘‘ছোট্ট আব্রাম! শাহরুখের মিস্টি ছেলেটা, যে এখনও বিশ্বাস করে যে আমিই ওঁর বাবার বাবা।’’  শাহরুখের বাবা কেন শাহরুখের সঙ্গে থাকেন না, অর্থাৎ শাহরুখ আর অমিতাভ কেন একসঙ্গে থাকেন না, এই প্রশ্নও নাকি অমিতাভকে বার বার জিজ্ঞাসা করে ছোট্ট আব্রাম।

```