Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

WBJEE registration 2026: মঙ্গলবার শুরু হল জয়েন্টের রেজিস্ট্রেশন, কীভাবে আবেদন করবেন?

শুরু হল WBJEE ২০২৬ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। পরীক্ষার্থীরা wbjeeb.nic.in ওয়েবসাইটে গিয়ে ৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।

 WBJEE registration 2026: মঙ্গলবার শুরু হল জয়েন্টের রেজিস্ট্রেশন, কীভাবে আবেদন করবেন?

জয়েন্ট এন্ট্রান্স (প্রতীকী ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 10 March 2026 16:23

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (West Bengal Joint Entrance Examination বা WBJEE) ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হল আজ। যে সমস্ত পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চান, তাঁরা এখনই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in (Official Website)-এ।

পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (West Bengal Joint Entrance Examinations Board বা WBJEEB) জানিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে ২০২৬।

আবেদন করুন এই ভাবে-

স্টেপ ওয়ান

আবেদন করতে হলে প্রথমে পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে ‘WBJEE 2026 Registration’ (Registration Link) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ টু

সেখানে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন (Login) করতে হবে

স্টেপ থ্রি

এরপর আবেদনপত্রে নির্ধারিত তথ্য পূরণ করে আবেদন ফি (Application Fee) জমা দিতে হবে। সব তথ্য ঠিকঠাক ভাবে জমা দেওয়ার পর আবেদনপত্রের পিডিএফ (Application Form PDF) সংরক্ষণ করে তার প্রিন্ট আউট রেখে দিতে হবে।

যোগ্যতা

যোগ্যতার ক্ষেত্রে বোর্ড জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং কোর্সে (Engineering Courses) ভর্তির জন্য আবেদন করতে হলে পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির (Class 12 Board Exam) পরীক্ষায় পদার্থবিদ্যা (Physics), রসায়ন (Chemistry) এবং গণিত (Mathematics) বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকতে হবে।

আবেদন ফি

আবেদন ফি-র ক্ষেত্রেও আলাদা নিয়ম রয়েছে। সাধারণ বিভাগের (General Category) পুরুষ পরীক্ষার্থীদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। সাধারণ বিভাগের মহিলা পরীক্ষার্থীদের জন্য ফি ৪০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের (Third Gender) পরীক্ষার্থীদের জন্য ফি ধার্য করা হয়েছে ৩০০ টাকা।

অন্যদিকে তফসিলি জাতি (SC), তফসিলি জনজাতি (ST), ওবিসি-এ (OBC-A), ওবিসি-বি (OBC-B), ইডব্লিউএস (EWS), পিডব্লিউডি (PwD) এবং টিএফডব্লিউ (TFW) বিভাগের পুরুষ পরীক্ষার্থীদের আবেদন ফি ৪০০ টাকা। একই বিভাগের মহিলা পরীক্ষার্থীদের ফি ৩০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য ফি ২০০ টাকা নির্ধারিত হয়েছে। সমস্ত অর্থপ্রদান অনলাইনেই (Online Payment) করতে হবে।

মাল্টিপল চয়েস প্রশ্ন

বোর্ড জানিয়েছে, এই পরীক্ষা হবে কলম-কাগজ ভিত্তিক (Pen and Paper Based Test)। পরীক্ষার মোট সময় চার ঘণ্টা। প্রশ্নপত্রে থাকবে মোট ১৫৫টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন (Objective Multiple Choice Questions)। প্রশ্ন আসবে গণিত (Mathematics), পদার্থবিদ্যা (Physics) এবং রসায়ন (Chemistry) বিষয় থেকে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


```