Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

জেইই মেইনসে রাজ্যে যুগ্ম প্রথম দেবদত্তা, অর্চিষ্মান! কোন ওয়েবসাইটে দেখবেন রেজাল্ট?

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত।

জেইই মেইনসে রাজ্যে যুগ্ম প্রথম দেবদত্তা, অর্চিষ্মান! কোন ওয়েবসাইটে দেখবেন রেজাল্ট?

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 19 April 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মাথায় জেইই মেইনস ২০২৫-এর দ্বিতীয় ফেসের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ। jeemain.nta.nic.in – এ গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। 

কখন হয়েছিল পরীক্ষা?

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার প্রাথমিক উত্তরপত্র (Provisional Answer Key) প্রকাশের পর পরীক্ষার্থীদের ১৩ এপ্রিল পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়। সেসব খতিয়ে দেখার পর NTA চূড়ান্ত উত্তরপত্র (Final Answer Key) প্রকাশ করে ও তারপর ফলাফল প্রকাশ করা হয়। 

এবারের পরীক্ষায় ৯টি প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের ও বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক দেখা গেছিল। এই সমস্ত আপত্তির নিষ্পত্তি করে NTA চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করে, যার উপর ভিত্তি করেই চূড়ান্ত ফলাফল তৈরি হয়েছে বলে জানানো হয়।

কীভাবে দেখবেন JEE Main 2025 সেশন ২-এর ফলাফল?

ওয়েবসাইটে যান – jeemain.nta.nic.in
JEE Mains result 2025 Session 2- এই লিংকে ক্লিক করুন
নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিন
স্কোরকার্ড দেখুন এবং ডাউনলোড করে রাখুন

ফলাফল প্রকাশের পরই উঠে এসেছে কাটোয়ার দেবদত্তা মাঝি ও খড়গপুরের অর্চিষ্মান নন্দীর নাম। তাঁরা ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন। দেবদত্তা মাধ্যমিকেও দুর্দান্ত ফলাফল করেছিলেন, হয়েছিলেন রাজ্যে প্রথম। আগামিদিনে হতে চান ইঞ্জিনিয়র। আর অর্চিষ্মানের স্বপ্ন, আইআইটি খড়গপুরে পড়াশোনা করা। ভবিষ্যতে তিনি সে লক্ষ্যেই এগোবেন বলে জানিয়েছেন।


```