Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পারথে কেন জায়গা হল না 'অভিজ্ঞ' অশ্বিনের? জেনে নিন আসল কারণ

পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন ঠাঁই হয়নি অশ্বিনের।

পারথে কেন জায়গা হল না 'অভিজ্ঞ' অশ্বিনের? জেনে নিন আসল কারণ

টিম ইন্ডিয়ার তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন

শেষ আপডেট: 22 November 2024 08:59

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। টিম ইন্ডিয়া ইতিমধ্যে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সেই সিদ্ধান্ত কিছুটা হলেও ব্যাকফায়ার করেছে। কারণ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল এবং তরুণ ব্যাটার দেবদত্ত পাডিক্কল।

এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে একাধিক চমক রয়েছে। তারমধ্যে অন্যতম হল রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতি। পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন ঠাঁই হয়নি অশ্বিনের। বদলে জায়গা করে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। অনেকেই বলতে শুরু করেছেন, অশ্বিনের অভিজ্ঞতার দাম দেওয়া হল না। কিন্তু, কেন এই সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট? বিস্তারিত জেনে নেওয়া যাক।

অস্ট্রেলিয়ার উইকেটে নিজের যোগ্যতা প্রমাণ

অস্ট্রেলিয়ার উইকেটে সুন্দর ইতিপূর্বে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। গত বর্ডার-গাভাসকার ট্রফিতেও তিনি যারপরনাই নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। জোড়া ম্যাচে তিনি ৪২-এর গড়ে ব্যাট করেন। আর অস্ট্রেলিয়ার এই প্রতিকূল পরিবেশেও তিনি সর্বাধিক ৬২ রান করেছিলেন।

পাশাপাশি বল হাতেও তিনি দুর্দান্ত স্পেল করেছিলেন। শিকার করেছিলেন চার উইকেট। এরমধ্যে ৮৯ রান দিয়ে ৩ উইকেট শিকার ছিল তাঁর সবথেকে ভাল পারফরম্য়ান্স। এই সংখ্যাই প্রমাণ করে দেয়, অস্ট্রেলিয়ার উইকেটে তিনি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্স

সম্প্রতি দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়াশিংটন সুন্দর যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছিলেন। যদিও এই সিরিজে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছিল। কিন্তু, পুনে টেস্টে সুন্দর প্রথম ইনিংসে ৫৯ রান দিয়ে ৭ উইকেট এবং ৫৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এর পাশাপাশি ওয়াংখেড়ে স্টেডিয়ামেও তিনি ৮১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন।

ফলে নির্বাচকদের মনে হয়েছে, সুন্দরের মধ্যে উইকেট শিকারের ধারাবাহিকতা রয়েছে। বিশেষ করে বিপক্ষ দলে টপ অর্ডারকে বিধ্বস্ত করার ক্ষমতা রয়েছে তাঁর।

পাশাপাশি, লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেও তিনি টিম ইন্ডিয়াকে যথেষ্ট সাপোর্ট দিতে পারবেন। ফলে ভারতীয় ব্যাটিং ব্রিগেডের গভীরতাও অনেকটা বাড়তে পারে।

সুন্দরের অফ-স্পিন বাঁ-হাতি ব্যাটারদের কাছে কার্যত আতঙ্কের অপর নাম। খেলব কী খেলব না, বিপক্ষ ব্যাটারদের মনে সন্দেহের একটা পরিস্থিতি তিনি তৈরি করতে পারেন। আশা করা যায়, ওয়াশিংটন টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কাঙ্খিত ভারসাম্য নিয়ে আসতে পারবেন। অস্ট্রেলিয়ার উইকেট তাঁর আগেকার পারফরম্য়ান্স, সাম্প্রতিককালে নজরকাড়া ফর্ম এবং বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে উইকেট শিকারের দক্ষতা সুন্দরকে কিছুটা হলেও অশ্বিনের থেকে এগিয়ে রাখল।


```