ময়দানে নেমে দু’জনের কেউই রান পেলেন না। চূড়ান্তভাবে ব্যর্থ। রোহিতের খাতায় ৮, বিরাট তো আঁচড়টুকু কাটতে পারলেন না। নায়োকোচিত মহাকাব্যের স্বপ্ন মুহূর্তে উধাও। লেখা হল ট্র্যাজিডি, মিশে রইল কিঞ্চিৎ কমেডিও। দুইয়ে মিলে ট্র্যাজি-কমেডি।

রোহিত শর্মা
শেষ আপডেট: 19 October 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: হিউমরের একদিকে থাকে প্রচ্ছন্ন তিরস্কার। অন্যদিকে প্রচ্ছন্ন অশ্রু। রাজশেখর বসুর গল্প বিশ্লেষণে লিখেছিলেন প্রমথমাথ বিশী!
সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁদের প্রত্যাবর্তনের মঞ্চ রঙিন হবে, গড়বেন রানের পাহাড়, দেবেন সংশয়ীদের যোগ্য জবাব—এমনটাই যখন সোশ্যাল মিডিয়ার বড় অংশ বিশ্বাস করতে শুরু করেছে, ঠিক তখনই ছন্দপতন! কিংবা উলটপুরাণ। ময়দানে নেমে দু’জনের কেউই রান পেলেন না। চূড়ান্তভাবে ব্যর্থ। রোহিতের খাতায় ৮, বিরাট তো আঁচড়টুকু কাটতে পারলেন না। নায়োকোচিত মহাকাব্যের স্বপ্ন মুহূর্তে উধাও। লেখা হল ট্র্যাজিডি, মিশে রইল কিঞ্চিৎ কমেডিও। দুইয়ে মিলে ট্র্যাজি-কমেডি। যার এক প্রান্তে, যেমনটা গোড়ায় বলেছি, প্রচ্ছন্ন তিরস্কার, অন্যপ্রান্তে প্রচ্ছন্ন অশ্রু! সব মিলিয়ে মিমের মহোৎসব (Meme Fest)। যার জোয়ারে প্লাবিত নেটদুনিয়া। কেউ লিখলেন, “রবিবার বরবাদ!” আরেকজনের পোস্টে হালকা রসিকতা—“আমি সারারাত জেগে ছিলাম, বিরাটের আট বলের ইনিংস দেখব বলে!” কিংবা, “স্টার্কের (Mitchell Starc) ইনসুইং বুঝতে না পারলে ক্রিকেট কীভাবে বোঝাবে ভাই?”
I didn't sleep last night just to watch this 8 ball duck from King Virat Kohli..#ViratKohli #IndianCricket #INDvsAUS #AUSvINDpic.twitter.com/rzLWyA9dE0
— 𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐒𝐭𝐨𝐫𝐦 (@Indian_Storms) October 19, 2025
Virat Kohli 😭#INDvsAUS pic.twitter.com/1BpJ9CUMKd
— Gagan🇮🇳 (@1no_aalsi_) October 19, 2025
Those who were waiting for Rohit Sharma's century #INDvsAUS pic.twitter.com/1rBve0jt7P
— Sarcasm (@sarcastic_us) October 19, 2025
Rohit Sharma today #INDvsAUS #AUSvIND pic.twitter.com/SlpIVI3R0c
— भाई साहब (@Bhai_saheb) October 19, 2025
সোশ্যাল মিডিয়ায় বন্যা ছোটে মিমে, রিলে, জিআইএফ-এ (Social Media Memes)। এক জায়গায় দেখা যাচ্ছে রোহিতকে (Rohit Sharma) ‘কফি উইথ করণ’-এর সোফায় বসিয়ে ক্যাপশন দেওয়া—“কোহলি কফি বানাল, রোহিত চুমুকও দিতে পারল না!” অন্য ছবিতে বিরাটের মাথার জায়গায় টেস্ট অবসরের ফ্রেম বসানো। লেখা, “এখন কি ওয়ানডেতেও ভাবা উচিত?” হাসির ফোয়ারার আড়ালেও ছিল হতাশার ছায়া। ভক্তরা জানেন, সাত মাসের বিরতির পর মঞ্চে ফেরা মানে শুধু ব্যাট নয়, আত্মবিশ্বাসেরও প্রত্যাবর্তন। আর সেইখানেই খচখচে ব্যথা। এতকিছুর পরেও কেউ কেউ সহানুভূতিতে ভরপুর। লিখেছেন, “দু’জনের মতো কিংবদন্তির ব্যাট নীরব থাকতেই পারে, কিন্তু এই নীরবতা কেবল বিরতির, বিদায়ের নয়!”
তবে তার আগেই ভাইরাল হল বিরাটের ম্যাচ-পূর্ব সাক্ষাৎকার (Fox Sports Interview)। প্রাক্তন ভারত অধিনায়ক ফক্স স্পোর্টস-এ (Fox Sports) রবি শাস্ত্রী (Ravi Shastri) ও অ্যাডাম গিলক্রিস্টের (Adam Gilchrist) সঙ্গে আড্ডায় বলে দেন—“সত্যি বলতে, আমি গত ১৫–২০ বছরে প্রায় কোনও বিশ্রাম নিইনি। আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) আর আইপিএল (IPL) মিলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। তাই এই বিরতি আমার কাছে ছিল এক রকমের পুনর্জন্ম।”
আরও যোগ করেন, “আমি এখন নিজেকে আগের থেকেও বেশি ফিট (Fitter Than Ever)। মাথায় শান্তি, শরীর সতেজ। মাঠে নামার প্রস্তুতি মানে এখন শুধু শারীরিক নয়, মানসিকভাবেও নিজেদের তৈরি করা। খেলা কীভাবে খেলতে হয়, সেটা আমরা জানি—প্রস্তুতিটাই আসল।”তাঁর এই আত্মবিশ্বাসী বক্তব্য শুনে সমর্থকদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়েছিল। কিন্তু রবিবার সেই প্রত্যাবর্তন মুহূর্তেই বদলে গেল চূড়ান্ত বিপর্যয়ে (Batting Collapse)।