Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

২৪ বছর পরে বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা হারাল নিউজিল্যান্ডকে

রানরেট এমনিতেই ছিল বেশি। নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেটা আরও বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। এতে করে তারা ভারতের সমান ১২ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকায় সবার ওপরে। 

২৪ বছর পরে বিশ্বরেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা হারাল নিউজিল্যান্ডকে

শেষ আপডেট: 1 November 2023 22:13

দ্য ওয়াল ব্যুরো: টানা তিনশো রান পার করে জয়, তাও মোট আটবার। বিশ্বকাপে নজির গড়ে জিতল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডকে তারা শেষবার হারিয়েছিল সেই ১৯৯৯ সালে। ২৪টি বছর বিশ্ব আসরে কিউইদের হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো। কিউইদের ১৯০ রানের বড় ব্যবধানে উড়িয়েই পয়েন্ট তালিকার শীর্ষে চলে এল দক্ষিণ আফ্রিকা।

রানরেট এমনিতেই ছিল বেশি। নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেটা আরও বাড়িয়ে নিয়েছে প্রোটিয়ারা। এতে করে তারা ভারতের সমান ১২ পয়েন্ট নিয়ে উঠে গেছে পয়েন্ট তালিকায় সবার ওপরে। 

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৮ রানের মাথায় মার্কো জানসেনের শিকার হয়ে ফেরেন ডেভন কনওয়ে (২)। রাচিন রাবিন্দ্রকেও (৯) দশের নিচে আউট করেন জানসেন। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নিউজিল্যান্ড।

হাল ধরতে চেয়েছিলেন ড্যারেল মিচেল। কিন্তু ২৪ রান করে তিনি হন কেশভ মহারাজের শিকার। ১০০ রানে ৬ উইকেট হারায় কিউইরা। শেষদিকে গ্লেন ফিলিপস একা লড়াই করে ১৬৭ পর্যন্ত নিয়ে গেছেন দলকে। ৫০ বলে ৬০ করে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন তিনিই। 

দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ৪৬ রানে নিয়েছেন ৪টি উইকেট। ৩১ রানে মার্কো জানসেন ৩টি এবং ৪১ রানে জেরাল্ড কোয়েটজি নেন দুটি উইকেট।
এর আগে সাত ম্যাচের মধ্যে পঞ্চমবার তিনশোর্ধ্ব রান তুলেছে প্রোটিয়ারা। এবার প্রোটিয়া ব্যাটারদের তাণ্ডবের শিকার নিউজিল্যান্ড। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন কুইন্টন ডি কক ও রসি ফন ডার ডুসেন। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। 

যদিও টেম্বা বাভুমা বরাবরের মতো ব্যর্থ হয়েছেন। উদ্বোধনী জুটিতে ৩৮ রান উঠে, বাভুমা ২৪ করে সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে ১৮৯ বলে ২০০ রানের বিধ্বংসী জুটি গড়েন ডি’কক ও ডুসেন। চলতি বিশ্বকাপে সপ্তম ম্যাচ খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন ডি’কক। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ছক্কা মেরে, ১০৩ বলে।

এর আগে চলতি বিশ্বকাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ডি কক। ১১৬ বলে ১০ চার আর ৩ ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ১১৪ রান।
ডি’ককের পর সেঞ্চুরি পূরণ করেন ডুসেনও। ১১৮ বলে ১৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডুসেন, যে ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা রয়েছে।


```