Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সিরাজ-কুলদীপদের দাপটে লাঞ্চের আগেই পাঁচ উইকেটের পতন ওয়েস্ট ইন্ডিজের

মধ্যাহ্ন ভোজনের আগেই ২৩.২ ওভারে ৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরাজ-কুলদীপদের দাপটে লাঞ্চের আগেই পাঁচ উইকেটের পতন ওয়েস্ট ইন্ডিজের

টিম ইন্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 2 October 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট (India vs West Indies, First Test)। ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ টসে জিতে দিনটা শুরু করলেও, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে পারলেন না। মধ্যাহ্ন ভোজনের আগেই ২৩.২ ওভারে ৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল খুবই খারাপ। প্রথম ঘন্টাতেই ৪২ রানে চার উইকেট হারায় তারা। মহম্মদ সিরাজ তেজনারায়ণ চন্দরপল (০)ব্র্যান্ডন কিং (১২) এবং অ্যালিক অ্যাথানাজকে (১৩) আউট করেনঅন্যদিকে জসপ্রিত বুমরাহর শিকার হন জন ক্যাম্পবেল (৮)।

এরপর পঞ্চম উইকেটে অধিনায়ক রস্টন চেজ এবং শাই হোপ ৪৮ রান যোগ করেন। হোপকে ফেরান কুলদীপ যাদব। ২৬ রান করে কুলদীপের ঘূর্ণিতে পরাস্ত হয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। এরপরই আম্পায়াররা মধ্যাহ্নভোজন ঘোষণা করেন। চেজ অপরাজিত রয়েছেন ২২ রানে। সিরাজ এখন পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেনআর বুমরাহ এবং কুলদীপ একটি করে। 

বহুদিন পর দেশের মাটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। নেইয়ের তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সামির মতো দুই পুরনো যোদ্ধাও। তবে শুভমান গিলের (Shubmna Gill) নেতৃত্বে এই ভারতীয় দল লাল বলের ক্রিকেটে যে যথেষ্ট শক্তিশালী, তার প্রমাণ পাওয়া গিয়েছে গত ইংল্যান্ড সফরে। এখন দেখার চলতি সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে টিম ইন্ডিয়া কতটা সময় নেয়।


```