Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

হাসপাতাল থেকে ফিরলেন শুভমান, তবু অনিশ্চিত দ্বিতীয় টেস্ট! অধিনায়কের চোটে দুশ্চিন্তায় ভারতীয় শিবির

বোর্ড সূত্রে জানা গেছে, হাসপাতালে শুয়েই ইডেন টেস্ট (India vs South Africa Test) দেখেছেন শুভমন। দলকে এভাবে হারতে দেখে বেশ অসন্তুষ্ট তিনি। ভারত মাত্র আড়াই দিনেই ম্যাচ হেরে যাওয়ায় ভীষণ মন খারাপ করেছেন অধিনায়ক। 

হাসপাতাল থেকে ফিরলেন শুভমান, তবু অনিশ্চিত দ্বিতীয় টেস্ট! অধিনায়কের চোটে দুশ্চিন্তায় ভারতীয় শিবির

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 November 2025 01:37

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টিম হোটেলে ফিরলেন ভারত অধিনায়ক শুভমান গিল (Shubman Gill injury)। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ফিরে হোটেলে নিজের রুমেই বিশ্রামে আছেন। যদিও মুশকিল পরিস্থিতি এখনও কাটেনি। ঘাড়ের ব্যথা কিছুটা কমলেও মাঠে তাঁর খেলা নিয়ে এখনও সন্দেহ কাটছে না (Gill neck pain update)। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়।

বোর্ড সূত্রে জানা গেছে, হাসপাতালে শুয়েই ইডেন টেস্ট (India vs South Africa Test) দেখেছেন শুভমান। দলকে এভাবে হারতে দেখে বেশ অসন্তুষ্ট তিনি। ভারত মাত্র আড়াই দিনেই ম্যাচ হেরে যাওয়ায় ভীষণ মন খারাপ করেছেন অধিনায়ক। বিশেষ করে দুই ইনিংসেই ভারতের দশ জনই ব্যাট করেছে- এই বিষয়টিও তাঁকে আরও কষ্ট দিয়েছে। হাসপাতালে শুয়েই বারবার ভেবে গেছেন, মাঠে থাকতে পারলে হয়তো দলের পারফর্মেন্স অন্যরকম হতে পারত।

রবিবার খেলা শেষে শুভমানকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly visits Gill)। তিনি প্রথমে চিকিৎসকদের সঙ্গে দেখা করেন, তারপর শুভমানের সঙ্গেও কথা বলেন। ক্রিকেট মহলের সূত্র অনুযায়ী, শুভমান সৌরভকে জানিয়েছিলেন, হাসপাতালে থাকতে তাঁর অস্বস্তি হচ্ছিল, বরং দলের সঙ্গে থাকলে মানসিকভাবে অনেকটা ভালো লাগবে। সেই কারণেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে (Shubman Gill hospital discharge)।

চিকিৎসকরা জানিয়েছেন, শুভমানের ঘাড়ের ব্যথা ও শক্ত ভাব দু’টোই কিছুটা কমেছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার বোর্ড ও দলের চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন, তাঁকে দলের সঙ্গে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে, নাকি মুম্বইয়ে বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে। যদি মুম্বইয়ে পাঠানো হয়, তাহলে দ্বিতীয় টেস্টে শুভমানকে পাওয়া প্রায় অসম্ভব। সেই পরিস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন ঋষভ পন্থ।

জানা গেছে, শনিবার ঘুম থেকে ওঠার পরই শুভমান তীব্র ব্যথা অনুভব করেন। তিনি পেইন কিলার নিলেও তাতে সুবিধা হয়নি। ম্যাচে ব্যাট করতে নামার আগেও ওষুধ খান। কিন্তু সাইমন হারমারের বলে স্লগ সুইপ করার সময় আচমকাই ব্যথা চড়ে যায়। সঙ্গে সঙ্গে ফিজিয়ো এসে পরীক্ষা করেন এবং তাঁকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। ব্যথা এতটাই ছিল যে ঘাড় নড়ানোও তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। পরে জানা যায়, মেরুদণ্ডের একাংশেও অস্বস্তি রয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর এমআরআই করা হয়, যেখানে ঘাড় শক্ত হয়ে থাকার প্রমাণ মেলে। প্রায় এক বছর আগে একই ধরনের সমস্যা হয়েছিল তাঁর এবং বর্তমান এমআরআই-এর রিপোর্টের সঙ্গে সেইসময়ের রিপোর্টের মিল রয়েছে।

তবে চিকিৎসকদের মতে, বয়স কম হওয়ায় শুভমানের সহ্যশক্তি বেশি। তবুও এবারের ব্যথা এত তীব্র ছিল যে তাঁকে মাঠে ফিরতে দেওয়া হয়নি। এখন দেখার বিষয়, ভারতীয় দল তাঁকে নিয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয়।


```