Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'আমি নই, ওপেনার হিসেবে রাহুলই যোগ্য', রোহিতের মহানুভবতায় প্রশংসার ঝড়

পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুল ১৭৬ বলে ৭৭ রান করেছিলেন।

'আমি নই, ওপেনার হিসেবে রাহুলই যোগ্য', রোহিতের মহানুভবতায় প্রশংসার ঝড়

কেএল রাহুল এবং রোহিত শর্মা

শেষ আপডেট: 5 December 2024 13:50

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিন ধরেই বিতর্কটা চলছিল, অ্যাডিলেড টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে কে ওপেন করবেন। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলে ফেরার পর থেকেই এই প্রশ্নটা বারংবার উঠে আসছিল। অবশেষে রোহিত জানিয়ে দিলেন, কেএল রাহুলই ওপেনিং স্লটের যোগ্যতম দাবিদার। আর সেকারণে তিনি হাসিমুখে নিজের জায়গাটা ছেড়ে দিলেন। রোহিতের এই মহানুভবতা দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। দিন-রাতের এই টেস্ট ম্যাচটি গোলপি বলে খেলা হবে। প্রসঙ্গত, বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই সিরিজের প্রথম ম্যাচটা খেলতে পারেননি রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২৯৫ রানে জয়লাভ করে।

এই ম্যাচেই রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কেএল রাহুল। পারথের অপ্টাস স্টেডিয়ামে কর্নাটকের এই ব্যাটার সুযোগের সদ্ব্যবহার করেন। পারথ টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। কিন্তু, ওপেন করতে নেমে কেএল রাহুলের ব্যাট থেকে ৭৬ বলে ২৪ রানের সাদামাটা ইনিংস বেরিয়ে আসে। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তিনি ১৭৬ বলে ৭৭ রান করেছেন তিনি। যদিও রোহিতের প্রত্যাবর্তনের পর রাহুলের ব্যাটিং পজিশন বদলাতে পারে বলে মনে করা হচ্ছিল। 

কিন্তু, সেই জল্পনায় রোহিত নিজেই জল ঢাললেন। স্পষ্ট জানিয়ে দিলেন, 'হ্যাঁ, রাহুলই ওপেন করবে। আমি মিডল অর্ডারের কোথাও ব্যাট করতে নামব। প্রথম টেস্ট ম্যাচ চলার সময় সদ্যোজাতকে কোলে নিয়ে আমি বাড়িতে বসে ছিলাম। কেএল রাহুলের ব্যাটিং আমি দেখেছি। এককথায় অসাধারণ। আমার মতে, এই মুহূর্তে ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনও দরকার নেই। ভবিষ্যতে আবার অন্যকিছু ভাবা যাবে। সেই ব্যাপারে এখন কিছু বলতে পারব না।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'দেশের বাইরে রাহুল যেভাবে ব্যাটিং করছেন, তা এককথায় অসাধারণ। এই বিষয়টা মাথায় রেখেই বলছি, বর্তমানে ওপেনিং স্লটে ব্যাট করতে নামার জন্য রাহুলই যোগ্যতম দাবিদার। আমি নই। প্রথম টেস্ট ম্যাচ জয়ের পিছনে ওর যথেষ্ট অবদান রয়েছে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ও যে বিশাল একটা রানের পার্টনারশিপ গড়েছিল, সেটাই পারথ টেস্টে জয়ের ভিত মজবুত করে দেয়।'

শেষকালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, 'এই পরিস্থিতিতে ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনও কারণই আমি দেখতে পাচ্ছি। আমার চোখে তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এখনই ব্যাটিং অর্ডার বদলানোর দরকার নেই। ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তটা আমার কাছে একেবারেই সহজ ছিল না। কিন্তু, দলের স্বার্থে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।'


```