Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'আমি ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ', হারের যাবতীয় দায় নিজের কাঁধে নিলেন রোহিত

এই হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কার্যত হতাশ হয়ে পড়লেন।

'আমি ক্যাপ্টেন হিসেবে ব্যর্থ', হারের যাবতীয় দায় নিজের কাঁধে নিলেন রোহিত

হারের পর হতাশ রোহিত

শেষ আপডেট: 3 November 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে লজ্জার পারফরম্যান্স করল টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ০-৩ ব্যবধানে হেরে গিয়েছে। এই হারের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কার্যত হতাশ হয়ে পড়লেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রচুর পরিকল্পনা তিনি করেছিলেন। কিন্তু, একটাও কাজে লাগেনি। উল্টে কিউয়ি ক্রিকেটারদের তিনি প্রশংসায় ভরিয়ে দেন।

ম্যাচের শেষে রোহিত শর্মা বললেন, 'একটা টেস্ট সিরিজে পরাজয় কখনই মেনে নেওয়া যায় না। এই হার হজম করা একেবারে সহজ নয়। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। গোটা সিরিজেই নিউজিল্যান্ড আমাদের থেকে অনেক ভাল ক্রিকেট খেলেছে। আমরা প্রচুর ভুল করেছি। প্রথম দুটো টেস্টে তো আমরা প্রথম ইনিংসেই পর্যাপ্ত রান করতে পারিনি। এই ম্য়াচে ২৮ রানের লিড রেখেছিলাম। আর টার্গেটও তাড়া করা কঠিন ছিল না। কিন্তু দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি।'

পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, 'এভাবে টার্গেট তাড়া করতে হলে তো রান করতেই হবে। এটাই আমার মাথায় ছিল। কিন্তু, আমরা সেটা করতে পারিনি। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত না হলে তখনই যাবতীয় সমস্যা শুরু হয়। আমার মাথায় অনেকগুলো প্ল্যান ছিল। কিন্তু, এই সিরিজে একটাও কাজে লাগাতে পারলাম না। আসলে আমরা নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে পারিনি।' 

প্রসঙ্গত, তৃতীয় টেস্ট ম্যাচে মাত্র ২৫ রানে হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। এই হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে অনেকটাই প্রভাব ফেলবে, সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। শেষকালে রোহিত বললেন, 'আমি অধিনায়ক হিসেবে দলকে সঠিক পথে নেতৃত্ব দিতে পারিনি। পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ হয়েছি। এটা আমাদের দলগত পরাজয়।'


```