Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আদৌ অবসর নেবেন রোহিত, না পুরোটাই চমক? জানুন সত্যিটা

গত ১০ ইনিংসে রোহিত শর্মা একটাই মাত্র হাফসেঞ্চুরি করেছেন।

আদৌ অবসর নেবেন রোহিত, না পুরোটাই চমক? জানুন সত্যিটা

রোহিত শর্মা এবং অজিত আগরকর

শেষ আপডেট: 28 December 2024 06:52

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা রানের খরা কিছুতেই কাটাতে পারছেন না। তাঁর খারাপ ব্যাটিং ফর্ম নিয়ে ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। অনেকেই দাবি করেছেন, এবার অন্তত টেস্ট ক্রিকেট থেকে রোহিতের অবসর গ্রহণ করা উচিত। পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে, শেষপর্যন্ত বিসিসিআইকে আসরে নামতে হয়েছে। যদিও রোহিতের অবসরের ব্যাপারটা নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, মেলবোর্ন টেস্টের পরই হিটম্যান আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন।

এই ব্যাপারে ইনসাইড স্পোর্টসকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একজন আধিকারিক জানিয়েছেন, 'রোহিতের অবসরের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। এসব নেহাতই গুজব। আমরা এই গুজব নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এটা তো আর প্রথমবার নয়, আগেও এমন গুজব ছড়িয়েছিল। এটা সত্যি যে রোহিত আপাতত যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। কিন্তু, অবসরের সিদ্ধান্তটা রোহিতের উপরই ছেড়ে দেওয়া উচিত। রোহিত আমাদের এই ব্যাপারে কিছু জানায়নি। আমরা আপাতত মেলবোর্ন টেস্ট খেলছি। এই ম্যাচটা জয়ের দিকেই তাকিয়ে রয়েছি।'

রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন আগরকর

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার অবসরের ব্যাপারে জোর গুঞ্জন শুরু হয়েছে। একথাও শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের মুখ্য নির্বাচক অজিত আগরকর নাকি শীঘ্রই রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবেন। অনেকে তো আবার এও বলতে শুরু করেছেন, মেলবোর্ন টেস্টের পরই রোহিতের ভাগ্য নাকি নির্ধারিত হয়ে যাবে। বর্ডার-গাভাসকার ট্রফিই তাঁর কেরিয়ারের শেষ টেস্ট সিরিজ হতে চলেছে। দ্বিতীয় ইনিংসে তিনি কেমন ব্যাট করেন, সেটাই আপাতত দেখার।

লজ্জার পরিসংখ্যান রোহিতের

ভারতীয় ক্রিকেট অধিনায়ক ব্যাট শুধুমাত্র এই বর্ডার-গাভাসকার ট্রফিতেই যে নীরব রয়েছে, তেমনটা কিন্তু একেবারেই নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে যে টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছিল, সেখানেও হিটম্যান ফ্লপ করেছিলেন। গত ১০ ইনিংসে রোহিত শর্মা একটাই মাত্র হাফসেঞ্চুরি করেছেন। গত দশটি ইনিংসে রোহিত শর্মা যথাক্রমে ৩, ১০, ৬, ৩, ১১, ১৮, ৮, ০ , ৫২ এবং ২ রান করেছেন। মেলবোর্ন টেস্টে আরও একবার রোহিত শর্মা তাঁর ফেভারিট ওপেনিং পজিশনে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু, মাত্র তিন রান করে তিনি আউট হয়ে যান।


```