Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রোহিত ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক? মেগা নিলামের আগেই সিলমোহর

২০২৪ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া একেবারে জঘন্য পারফরম্যান্স করেছিলেন।

রোহিত ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক? মেগা নিলামের আগেই সিলমোহর

মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 17 September 2024 13:24

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল মেগা নিলামের আগে বেশ কয়েকটি দলে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। ক্রিকেটের রথী-মহারথীরা বদলে ফেলতে পারেন নিজেদের ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে মেগা নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে ঘিরে একাধিক জল্পনা তৈরি হচ্ছে। 

বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, রোহিত শর্মা নাকি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে পারেন। অন্য একটি রিপোর্টে আবার বলা হচ্ছে, রোহিত শর্মার হাতেই নাকি আবারও মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে। 

প্রসঙ্গত, ২০২৪ আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া একেবারে জঘন্য পারফরম্যান্স করেছিলেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় হার্দিককে নিয়ে কড়া সমালোচনা হয়েছে। অধিকাংশ সমর্থকই তাঁকে অধিনায়কের পদ থেকে সরানোর প্রস্তাব দিয়েছিলেন।

আইপিএল টুর্নামেন্টে অন্যতম সফল অধিনায়ক হলেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত যতবার আইপিএল খেতাব জয় করেছে, ততবারই রোহিত শর্মার নেতৃত্বে জিতেছে। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে, ২০২৪ আইপিএল টুর্নামেন্টের ঠিক আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে কামব্যাক করেছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর রোহিতকে সরিয়ে ম্যানেজমেন্ট হার্দিককে অধিনায়ক হিসেবে ঘোষণা করে। পাশাপাশি রোহিতের নেতৃত্বে ২০২৪ টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়া জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, রোহিতের হাতেই ফের নেতৃত্ব তুলে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স।

এদিকে আবার মুম্বই ইন্ডিয়ান্স মেগা অকশনের আগেই নাকি হার্দিক পান্ডিয়ার হাত ছেড়ে দিতে পারে। আর সেকারণেও রোহিতের অধিনায়ক হওয়ার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছে। তবে এখনই এটা বলা খুব একটা উচিত হবে না। কারণ মুম্বই ইন্ডিয়ান্সে সূর্যকুমার যাদব এবং জসপ্রীত বুমরাহের মতোও ক্রিকেটার রয়েছেন। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাই আপাতত দেখার।


```