3.jpg)
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 1 January 2025 08:21
দ্য ওয়াল ব্য়ুরো : শুভ নববর্ষ ২০২৫। ইংরেজি ক্যালেন্ডারের পাতায় আরও একটা নতুন সাল যোগ হল। তবে বর্ষশেষের রাতে রোহিত শর্মা ইনস্টাগ্রামে এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালটা রোহিত শর্মার কাছে ভাল-মন্দয় মিশিয়ে কেটেছে। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-২০ বিশ্বকাপ খেতাব জয় করলেও, টেস্ট ক্রিকেটে ডাঁহা ফেল করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন। সেখানে তিনি কেরিয়ারের যাবতীয় চড়াই-উতরাইকে সাক্ষী রেখে ২০২৪ সালকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি একটি হার্ট ইমোজিও দিয়েছেন।
এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ইতিমধ্যে বইতে শুরু করেছে কমেন্টের বন্যাও। অনেকেই রোহিতের অবসরের প্রসঙ্গে মুখ খুলেছেন।
View this post on Instagram
রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ টি-২০ বিশ্বকাপ খেতাব জয় করেছে। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দেয়। এরপর রোহিতের প্রশংসায় গোটা দেশজুড়ে কার্যত সুনামি দেখতে পাওয়া গিয়েছিল।
কিন্তু, টেস্ট ক্রিকেটে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। রোহিতের অধিনায়কত্বে দেশের মাটিতে টিম ইন্ডিয়া সফল হলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। দেশের মাটিতে ১২ বছর পর টিম ইন্ডিয়া কোনও টেস্ট সিরিজ হারল। পাশাপাশি, ২০২৪ সালে রোহিতের ব্যাটেরও রানের খরা দেখতে পাওয়া গিয়েছে। গত বছর তিনি ১৪ টেস্ট ম্যাচে মোট ৬১৯ রান করেছেন।