Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

রোহিত-বিরাটদের বাংলাদেশ সফরে প্রশ্নচিহ্ন, কী চাইছে নয়াদিল্লি?

কেন্দ্র ভারতীয় ক্রিকেট বোর্ডকে এই সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বোর্ড যদি এই সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত হতে পারে। 

রোহিত-বিরাটদের বাংলাদেশ সফরে প্রশ্নচিহ্ন, কী চাইছে নয়াদিল্লি?

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 4 July 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও শেখ হাসিনা সরকারের পতনের এক বছর হতে চলল। এই সময়ের মধ্যে ভারত-বাংলাদেশের সম্পর্কের অনেক পরিবর্তন হয়েছে। 

২০২৪ সালের জুলাইয়ের আগে পর্যন্ত এই দুই পড়শি দেশের সম্পর্ক নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। কিন্তু আওয়ামি লিগ সরকারের পতন ও শেখ হাসিনার নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী আওয়াজ চরমে উঠেছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের আমলে দেশটিতে বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারও। এই আবহ প্রভাব ফেলেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও।

এদিকে, এই বছর সীমিত ওভারের সিরিজের জন্য ভারতের বাংলাদেশ সফরে (India Tour in Bangladesh) যাওয়ার কথা রয়েছে। কিন্তু দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক মতপার্থক্যের কারণে এই সফরটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। জানা গিয়েছে, কেন্দ্র (Central Government) ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) এই সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বোর্ড যদি এই সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত হতে পারে। 

কূটনীতির পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য উত্তেজনাও রয়েছে। ১৭ মে ভারত সরকার বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং অন্যান্য জিনিসপত্র আমদানির উপর বড় ধরনের রুট নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। 

বাংলাদেশ সফর সম্পর্কে একটি সূত্র জানিয়েছে, “বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয় এবং কূটনৈতিক অচলাবস্থার কারণে, ভারত সরকার বিসিসিআইকে এই সফর না করার পরামর্শ দিয়েছে।” যদিও এখনও পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। 

যদি ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়, তাহলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভক্তদের জন্য এটি একটি ধাক্কা হতে পারে। আসলে, রোহিত এবং কোহলি এখন ভারতের হয়ে কেবল ওয়ানডে খেলবেন। তাঁরা দুজনেই টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। তাঁদের ফ্যানরা আশা করছেনতাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রোহিত-কোহলি জুটিকে ফের বাইশ গজে দেখবেন। কিন্তু যদি ভারত এই সফরে না যায়, তাহলে মাঠে রোহিত-কোহলিকে দেখার অপেক্ষা আরও বাড়বে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিসিআই উদ্বিগ্ন

সংবাদ সংস্থা পিটিআই বিসিসিআইয়ের একটি সূত্রের উল্লেখ করে জানিয়েছে, "অবশ্যই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিসিআই উদ্বিগ্ন।" 

সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা বোঝা যাচ্ছে যে, বিসিসিআই চাইছে, বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে এবং একটি স্থিতিশীল সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যত্ন নেওয়ার পরেই এই সফর হোক। 


```