Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

NZ vs SA: কিউয়িদের হারিয়ে দুরন্ত কামব্যাক দক্ষিণ আফ্রিকার, সিরিজের ভাগ্যনির্ধারণ শেষ ম্যাচে

দুই দলই চলতি সিরিজে পরীক্ষামূলক দল নামিয়েছে। বিশ্বকাপ-ফেরত প্রথম সারির খেলোয়াড়দের অনেকেই নেই। তাই উদীয়মানদের জন্য এটা নিজেকে প্রমাণের সুযোগ।

NZ vs SA: কিউয়িদের হারিয়ে দুরন্ত কামব্যাক দক্ষিণ আফ্রিকার, সিরিজের ভাগ্যনির্ধারণ শেষ ম্যাচে

দক্ষিণ আফ্রিকা

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 March 2026 18:10

দ্য ওয়াল ব্যুরো: দুই ম্যাচ পিছিয়ে পড়ে সিরিজ খোয়ানোর মুখে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ওয়েলিংটনে রবিবার চতুর্থ টি-২০ জিতে সমতা ফেরাল প্রোটিয়ারা। ১৯ রানে পরাস্ত নিউজিল্যান্ড (New Zealand)। বুধবার ক্রাইস্টচার্চে পঞ্চম ও শেষ ম্যাচে সিরিজের ভাগ্যনির্ধারণ।

কীভাবে ঘুরে গেল লড়াইয়ের মোড়?

১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিউয়িরা প্রথম ১০ ওভারে করে ৮৮/৩—সিরিজ জেতা তখন প্রায় নিশ্চিত! কিন্তু এরপরই দৃশ্যপট বদলে গেল। স্পিনারদের ঘূর্ণিতে ভেঙে পড়ল ব্ল্যাক ক্যাপসের মিডল অর্ডার। যার জেরে নির্ধারিত ২০ ওভারের আগে, ১৮.৫ ওভারেই অলআউট ১৪৫ রানে! দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ (Keshav Maharaj) স্বভাবতই উচ্ছ্বসিত। বললেন, ‘দুটো হারের পর এই ম্যাচে দলে অনেক বেশি শক্তি ও খিদে দেখলাম। দুর্দান্ত প্রত্যুত্তর!’

স্পিনজুটির বিষাক্ত ফাঁদ

ম্যাচের মোড় ঘোরালেন দুই স্পিনার—মহারাজ ও প্রেনেলান সুব্রায়েন (Prenelan Subrayen)। কেশব ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট। কিউয়িদের জালে বেঁধে ফেললেন, রান করা প্রায় অসম্ভব হয়ে উঠল।

একই রকম ভয়ঙ্কর সুব্রায়েন। এই ম্যাচেই টি-২০ আন্তর্জাতিক অভিষেক। আর পয়লা খেলাতেই ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট। ড্যান ক্লিভারকে (২৬) বোল্ড করে নিউজিল্যান্ডের মিডল অর্ডার গুঁড়িয়ে দেওয়া শুরু। নিউজিল্যান্ডের হয়ে টিম রবিনসন করলেন সর্বোচ্চ ৩২ রান, পেসার জেরাল্ড কোয়েৎজে (Gerald Coetzee) ৩১ রানের বিনিময়ে ছিনিয়ে নিলেন ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং

প্রোটিয়াদের হয়ে উজ্জ্বল উইকেটকিপার কনর এস্টেরহুইজেন (Connor Esterhuizen)। তাঁর ব্যাট থেকে এল ৩৬ বলে ৫৭ রান। তবে বিদায়টা বেশ নাটকীয়। বেন সিয়ার্সের বলে অভিষেককারী কাতেনে ক্লার্ক বাউন্ডারির ধারে অসাধারণ ক্যাচ লুফে নিলেন। সিয়ার্সও দুরন্ত। শেষ ওভারে মাত্র দু’রান দিলেন, মোট ৪ ওভারে ২২।

উল্লেখ্য, দুই দলই চলতি সিরিজে পরীক্ষামূলক দল নামিয়েছে। বিশ্বকাপ-ফেরত প্রথম সারির খেলোয়াড়দের অনেকেই নেই। তাই উদীয়মানদের জন্য এটা নিজেকে প্রমাণের সুযোগ। বুধবার ক্রাইস্টচার্চে (Christchurch T20) সব হিসেব মিটবে। কে জেতে সিরিজ, এখন সেটাই দেখার।


```