Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মাত্র ৪ কোটি টাকায় ধোনিকে রিটেন করবে চেন্নাই? জেনে নিন আসল কারণ

সেকারণে মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংস ৪ কোটি টাকার কম স্ল্যাবে রিটেন করতে পারে।

মাত্র ৪ কোটি টাকায় ধোনিকে রিটেন করবে চেন্নাই? জেনে নিন আসল কারণ

চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

শেষ আপডেট: 31 October 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করবে। বিকেল পাঁচটা নাগাদ এই তালিকা প্রকাশ করা হবে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ধোনিকে আদৌ চেন্নাই সুপার কিংস রিটেন করবে কি না, তা নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগে মেগা অকশনের আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ৬ জন করে ক্রিকেটার রিটেন করতে পারবে। সেক্ষেত্রে সরাসরি রিটেনশন কিংবা আরটিএম কার্ড ব্যবহার করা হতে পারে।

এই ৬ জনের মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন ক্যাপড এবং দুজন আনক্যাপড ক্রিকেটারকে রিটেন করতে পারবে। শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করতে পারে চেন্নাই সুপার কিংস।

আনক্যাপড ক্রিকেটার রিটেনশনের নিয়ম?

রিটেনশন নিয়ম অনুসারে, যে ভারতীয় ক্রিকেটাররা এখনও পর্যন্ত একটাও আন্তর্জাতিক ম্য়াচ খেলেননি, তাঁরা আনক্যাপড তালিকায় আসবেন। তবে এই মরশুমে আরও একটা নতুন নিয়ম যোগ করা হয়েছে। যদি কোনও ক্রিকেটার গত পাঁচ বছর কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না খেলেন কিংবা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি তালিকায় না থাকেন, তাহলে তাঁকেও এই আনক্যাপড ক্রিকেটারের শ্রেণীতে অন্তর্ভূক্ত করা যাবে। 

আর সেকারণে মহেন্দ্র সিং ধোনিকে চেন্নাই সুপার কিংস ৪ কোটি টাকার কম স্ল্যাবে রিটেন করতে পারে। পাশাপাশি এই নিয়ম সন্দীপ শর্মা, মোহিত শর্মা, পীযূষ চাওলা, অমিত মিশ্রা, বিজয় শঙ্কর, মায়াঙ্ক মার্কণ্ডে, কর্ণ শর্মা এবং ঋষি ধাওয়ানের মতো ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তাঁদের আনক্যাপড ক্রিকেটার হিসেবে রিটেন করতে পারে।


```