Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'পুলিশকে কেউ কিনতে পারে না...', সিরাজকে রিলিজ করতেই ট্রোলড আরসিবি

চলতি মাসের শুরুর দিকে টিম ইন্ডিয়ার এই তারকা পেস বোলারকে তেলঙ্গানা সরকার সাম্মানিক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ করেছে।

'পুলিশকে কেউ কিনতে পারে না...', সিরাজকে রিলিজ করতেই ট্রোলড আরসিবি

মহম্মদ সিরাজকে রিলিজ করল আরসিবি

শেষ আপডেট: 31 October 2024 19:29

দ্য ওয়াল ব্যুরো: সময় ছিল ৩১ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত। তারমধ্যে আইপিএল টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। তবে এই তালিকায় ধামাকাদার চমক দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা শুধুমাত্র বিরাট কোহলি, যশ দয়াল এবং রজত পতিদারকেই রিটেন করেছে। এই রিটেনশন তালিকায় তারকা পেসার মহম্মদ সিরাজের নাম দেখতে না পেয়ে নেট পাড়ায় কার্যত হুলস্থুল পড়ে গিয়েছে। ইতিমধ্যে ডিএসপি মহম্মদ সিরাজকে নিয়ে শুরু হয়েছে একাধিক মিম। সবার মুখে একটাই কথা, পুলিশকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে টিম ইন্ডিয়ার এই তারকা পেস বোলারকে তেলঙ্গানা সরকার সাম্মানিক ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে নিয়োগ করেছে। রাজ্য পুলিশের ডিজিপি-র কাছে তাঁকে রিপোর্ট করতে পারে। সোশ্যাল মিডিয়া এক্স-য়ে তেলঙ্গানা পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করে একথা ঘোষণা করেছে।

সেখানে লেখা হয়েছিল, 'ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজকে তেলঙ্গানা পুলিশের ডিএসপি পদে নিয়োগ করা হল। ক্রিকেট খেলায় ওঁর সাফল্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আশা করি, ওর ক্রিকেট কেরিয়ার আরও দীর্ঘায়িত হবে। তবে এই নতুন ভূমিকা দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন সিরাজ। ২০১৮ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েছিলেন। আইপিএল টুর্নামেন্টে ৩০ বছর বয়সি ক্রিকেটার মোট ৯৩ উইকেট শিকার করেছেন। তবে মেগা অকশনে আরসিবি আবারও তাঁকে তুলনামূলক কম টাকায় দলে নিতে পারে।


```