Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাচ্ছেন না পর্যাপ্ত টাকা, কেকেআর ছাড়বেন শ্রেয়স? রিটেনশন লিস্ট প্রকাশের আগে জল্পনা তুঙ্গে

আইপিএল টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি রেকর্ড কিন্তু বেশ পুরনো।

পাচ্ছেন না পর্যাপ্ত টাকা, কেকেআর ছাড়বেন শ্রেয়স? রিটেনশন লিস্ট প্রকাশের আগে জল্পনা তুঙ্গে

কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার

শেষ আপডেট: 28 October 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের রিটেনশন লিস্ট জমা করতে হবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্স শিবির ছাড়তে পারেন শ্রেয়স আইয়ার। সূত্রের খবর, বেশ কয়েকটি দল তাঁকে বেশি টাকা অফার করেছে। সেকারণেই এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স ২০২৪ সালে আইপিএল টুর্নামেন্টের খেতাব জয় করেছে। এই বছর কেকেআর ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আইয়ার। ফলে, তিনি যদি অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন, তাহলে নাইট সমর্থকদের বুকে যে একটা বড়সড় ধাক্কা লাগবে, তা বলা যেতেই পারে।

ইতিপূর্বে, ১০ বছর আগে অর্থাৎ ২০১৪ সালে শেষবার আইপিএল টুর্নামেন্ট জিতেছিল কেকেআর। সেইসময় এই দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এই বছর তিনি দলের মেন্টর হিসেবে কাজ করেন। যদিও টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর গম্ভীরকে এই আসন ছেড়ে দিতে হয়েছে।

আইপিএল টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি রেকর্ড কিন্তু বেশ পুরনো। ইতিপূর্বে তিনি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন। ইএসপিএন ক্রিকইনফোয় প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে, শ্রেয়স আইয়ার কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়কত্ব ছাড়বেন কি না, সেই ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাঁকে মোটা অঙ্কের টাকা অফার করা হয়েছে।

অন্যদিকে, শোনা যাচ্ছে যে ঋষভ পন্থ নাকি দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব ছাড়তে পারেন। ইতিমধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় দিল্লি ক্যাপিটালসকে আনফলো করে দিয়েছেন। এরপর সমর্থকরা আশা করছেন, তাঁকে নিলাম অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে। যদিও আগামী ৩১ অক্টোবরের মধ্যেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।


```