Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দুরন্ত জয় টিম ইন্ডিয়ার, সিরিজে ফের অ্যাডভান্টেজ ভারতের

ভারতীয় বোলারদের মধ্যে তিনটে উইকেট শিকার করেন আর্শদীপ সিং।

দুরন্ত জয় টিম ইন্ডিয়ার, সিরিজে ফের অ্যাডভান্টেজ ভারতের

জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের উল্লাস

শেষ আপডেট: 14 November 2024 00:57

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১১ রানে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে চার ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে এগিয়ে গেল। এই জয় টিম ইন্ডিয়াকে যে অনেকটাই মানসিক অ্যাডভান্টেজে রাখবে, তা বলার দরকার নেই। সিরিজের চতুর্থ তথা অন্তিম ম্যাচটি আগামী শুক্রবার (১৫ নভেম্বর) আয়োজন করা হবে।

তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তিলক বর্মা এবং অভিষেক শর্মা এই ম্যাচে প্রোটিয়া বোলারদের শাসন করেন। অভিষেক ৫০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও, শেষপর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। টিম ইন্ডিয়া ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে।

এরপর দক্ষিণ আফ্রিকার ব্যাট করতে নামে। শুরুতেই পোকার হানায় প্রায় আধঘণ্টা এই ম্য়াচ বন্ধ রাখতে হয়। খেলা শুরু হওয়ার পর ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। দক্ষিণ আফ্রিকাও নিয়মিত ব্যবধানে হারাতে থাকে উইকেট। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৭ উইকেট হারিয়ে ২০৮ রানেই শেষ হয়ে যায়।

এই ম্য়াচে ভারতীয় বোলারদের মধ্যে তিনটে উইকেট শিকার করেন আর্শদীপ সিং। জোড়া উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে হাফসেঞ্চুরি করেন মার্কো জেনসেন। মাত্র ১৭ বলে ৫৪ রান করেন তিনি। এছাড়া ৪১ রান করেছেন হেনরিক ক্লাসেন।


```