Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

মেলবোর্ন টেস্টেও ফলো-অনের আশঙ্কা? নিজের বিপদ নিজেই ডাকল টিম ইন্ডিয়া

যশস্বী জয়সওয়াল ছাড়া টিম ইন্ডিয়ার টপ অর্ডার মেলবোর্ন টেস্টেও নজর কাড়তে পারলেন না।

মেলবোর্ন টেস্টেও ফলো-অনের আশঙ্কা? নিজের বিপদ নিজেই ডাকল টিম ইন্ডিয়া

হাফসেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 27 December 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো : ব্রিসবেন টেস্টে ভারতীয় ক্রিকেট দল যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, মেলবোর্নেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। বক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান করেছে। অস্ট্রেলিয়ার থেকে তারা এখনও ৩১০ রানে পিছিয়ে রয়েছে। সবথেকে বড় কথা ফলো-অন বাঁচাতে হলে ভারতীয় ক্রিকেট দলকে আরও ১১১ রান করতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) এই ম্যাচের তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা কীভাবে লড়াই করেন, সেদিকেই আপাতত তাকিয়ে থাকতে হবে। কারণ যশস্বী জয়সওয়াল ছাড়া টিম ইন্ডিয়ার টপ অর্ডার মেলবোর্ন টেস্টেও নজর কাড়তে পারলেন না। শুরুতেই ফিরে গেলেন রোহিত শর্মা (৩) এবং কেএল রাহুল (২৪)। 

যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির (৩৬) মধ্যে ১০২ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১১৮ বলে ৮২ রান করে আউট হয়ে গেলেন। তাঁর ব্যাট থেকে ১১ চার এবং ১ ছয় দেখতে পাওয়া গিয়েছে। এছাড়া নাইট ওয়াচম্য়ান হিসেবে খেলতে নেমে কাজের কাজ করতে পারলেন না আকাশদীপও (০)।

তবে এই ম্য়াচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া কিন্তু ব্যাটিং ধামাকা করেছে। স্টিভ স্মিথের ব্যাট থেকে ১৪০ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে অতিরিক্ত আত্মবিশ্বাস জুগিয়েছে। এছাড়াও হাফসেঞ্চুরি করেছেন স্যাম কনস্টাস (৬০), উসমান খোওয়াজা (৫৭), মারনাস লাবুশেন (৭২)। অধিনায়ক প্যাট কামিন্স ৪৯ রানে আউট হন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়া যেখানে রানের পাহাড় গড়ল, সেখানে টিম ইন্ডিয়া কেন মুখ থুবড়ে পড়ল। অতিরিক্ত আত্মবিশ্বাসই বিপদ ডেকে আনল? সেটা আপনারাই বলবেন।


```