Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ফের সিংহগর্জন! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

দুটো দলের মধ্যে ২৭ ম্যাচের আয়োজন করা হয়েছে।

ফের সিংহগর্জন! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 6 November 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী শুক্রবার (৮ নভেম্বর) থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজে অংশগ্রহণ করতে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই রামধনুর দেশে পাড়ি দিয়েছে।

এই সিরিজে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ, আসুন একবার দেখে নেওয়া যাক।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দলের ওপেনার হিসেবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারেন। এর পাশাপাশি মিডল অর্ডারে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং রমনদীপ সিং। 

পাশাপাশি দলের বোলিং ডিপার্টমেন্টে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, আভেশ খান এবং যশ দয়ালকে। 

একনজরে দুটো দলের হেড টু হেড পরিসংখ্যান দেখে নেওয়া যাক। দুটো দলের মধ্যে ২৭ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া ১৫ ম্যাচে জয়লাভ করেছে। আর ১১ বার জয়লাভ করেছে প্রোটিয়া ক্রিকেট দল। বাকি একটি ম্যাচ অমীমাংসিত রয়েছে।

ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই সিরিজ স্পোর্টস ১৮ চ্যানেলে উপভোগ করতে পারবেন। পাশাপাশি জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।


```