Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

রবিবার যুযুধান ভারত-পাকিস্তান, এখনও দুবাইয়ের মাঠ হাউসফুল হল না! লড়াইয়ের আঁচ কি কম পড়েছে?

ভারত-পাক আসন্ন ম্যাচ ঘিরে উত্তেজনা আকাশছোঁয়া হওয়ার কথা। সামাজমাধ্যমে উত্তেজনার ঘাটতি নেই। কিন্তু মাঠের অবস্থা এমন কেন?

রবিবার যুযুধান ভারত-পাকিস্তান, এখনও দুবাইয়ের মাঠ হাউসফুল হল না! লড়াইয়ের আঁচ কি কম পড়েছে?

মুখোমুখি ভারত-পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 September 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই খেলা শুরুর অনেক আগেই ‘টিকিট নিঃশেষিত বোর্ড ঝুলে যাওয়া! কিন্তু এবারের এশিয়া কাপের (Asia Cup 2025) ছবি খানিকটা আলাদা। টাইমস অফ ইন্ডিয়ার (Times of India) এক রিপোর্ট বলছে, ১৪ সেপ্টেম্বর (রবিবার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Stadium) নির্ধারিত হাইভোল্টেজ লড়াইয়ের তিন দিন বাকি থাকলেও ময়দান হাউসফুল নয়। অল্প কিছু সংখ্যক টিকিট এখনও বাকি।

দশ বছরেরও বেশি সময় ধরে দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) বা আইসিসি-র (ICC) টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এই কারণে ভারত-পাক আসন্ন ম্যাচ ঘিরে উত্তেজনা আকাশছোঁয়া হওয়ার কথা। সামাজমাধ্যমে উত্তেজনার ঘাটতি নেই। কিন্তু মাঠের অবস্থা এমন কেন? উল্লিখিত প্রতিবেদন বলছে, এর মূল কারণ: টিকিটের অস্বাভাবিক দাম আর সেই সঙ্গে জটিল প্যাকেজ বিক্রির কৌশল।

টিকিটিং সাইটে দেখা যাচ্ছে, ভিআইপি ক্লাসে (VIP Suites East) আসনের দাম প্রায় আড়াই লক্ষ টাকা। সেখানে পাওয়া যাচ্ছে আলাদা গেট ও পার্কিং পাস, ভিআইপি ক্লাব/লাউঞ্জের প্রবেশাধিকার, আনলিমিটেড খাবার-দাবার, এমনকি প্রাইভেট রেস্টরুম ব্যবহারের সুবিধা। রয়্যাল বক্সের (Royal Box) দাম ২.৩ লক্ষ, স্কাই বক্স (Sky Box) ১.৬ লক্ষ, প্ল্যাটিনাম লেভেলের টিকিট মিলছে ৭৫ হাজার টাকারও বেশি দামে। সবচেয়ে সস্তা টিকিটও জোড়া দশ হাজার টাকার কাছাকাছি। মূল্য স্বভাবতই আকাশছোঁয়া। আর তাতেই যে বিক্রিবাটায় টান পড়েছে, প্রতিবেদনে তা স্পষ্ট।

এদিকে, একই টুর্নামেন্ট শুরুর আগে ভারত-পাক দুই শিবিরের অধিনায়কের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক রুতুরাজ বোরকাকোটি (Ruturaj Borkakoty)। তিনি জানিয়েছেন, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আর সলমন আলি আঘার (Salman Ali Agha) করমর্দন নিয়ে যতটা জলঘোলা হয়েছে, তা অতিরঞ্জিত। আসলে প্রেস কনফারেন্স ছিল বেশ বন্ধুত্বপূর্ণ। রুতুরাজের কথায়, ‘আমি খুবই আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত একটি প্রেস মিট দেখেছি!’ যে কারণে বাইরের দুনিয়া যতই কাদা ছোড়াছুড়ি করুক না কেন, যুযুধান প্রতিপক্ষ আপাতত বাইশ গজের লড়াই ছাড়া আপাতত কিছু ভাবছে না।


```