Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বদলাতে পারে ভারত-বাংলাদেশ টেস্টের ভেন্যু! পিছনে বড় কারণ

দ্বিতীয় টেস্ট ম্যাচটা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আয়োজন হওয়ার কথা।

বদলাতে পারে ভারত-বাংলাদেশ টেস্টের ভেন্যু! পিছনে বড় কারণ

বদলাতে পারে কানপুর টেস্টের ভেন্যু

শেষ আপডেট: 12 September 2024 19:47

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দেড় মাস পর ফের ২২ গজের লড়াইয়ে ফিরতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আয়োজন করা হবে। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে।

কিন্তু, ইতিমধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুর থেকে সরানো হতে পারে। অবশেষে এই ব্যাপারে মুখ খুলল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল।

প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দ্বিতীয় টেস্ট ম্য়াচ আয়োজন হওয়ার কথা রয়েছে। তবে হিন্দু মহাসভার পক্ষ থেকে ইতিমধ্যে হুমকি দেওয়া হয়েছে, তাঁরা নাকি এই ম্যাচ ভেস্তে দেবেন। তবে বোর্ডের এক আধিকারিক স্পোর্টস তককে দেওয়া ইন্টারভিউয়ে জানিয়েছেন, ম্যাচের আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হবে। দরকারে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হবে। ম্যাচের ভেন্যু কোনও শর্তেই বদল করা হচ্ছে না।  

প্রথম টেস্ট ম্য়াচের জন্য ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং যশ দয়াল।

প্রথম টেস্ট ম্য়াচের জন্য বাংলাদেশি স্কোয়াড

নাজমূল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, নাহিদ রানা, হাসান মেহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনীক।


```