Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হারলেই বিদায় ভারতের, অস্ট্রেলিয়া ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ টস?

রবিবারের ম্য়াচে যে দল টস জিতবে, আশা করা যায় যে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।

হারলেই বিদায় ভারতের, অস্ট্রেলিয়া ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ টস?

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 13 October 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ টি-২০ বিশ্বকাপে রবিবার (১৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। আশা করা হচ্ছে, এই ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। সেমিফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়ার কাছে এই ম্য়াচের গুরুত্ব অনেকটাই বেশি।

রবিবাসরীয় ম্য়াচ জিততে পারলে টিম ইন্ডিয়া সেমিফাইনালের দিকে আরও এক পা এগিয়ে যেতে পারবে। আর অস্ট্রেলিয়া জিততে পারলে, ক্যাঙারুদের সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে যাবে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে। 

এই ম্যাচে কতখানি গুরুত্বপূর্ণ টস?

শারজা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে গতি সেভাবে নেই বললেই চলে। সেকারণে ব্যাটারদের কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। কিন্তু, মাঠের বাউন্ডারি লাইন ছোট হওয়ার কারণে হাই-স্কোরিং ম্য়াচ দেখা যেতে পারে। এই উইকেটে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা তুলনামূলকভাবে বেশি ম্যাচে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে টস অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

রবিবারের ম্য়াচে যে দল টস জিতবে, আশা করা যায় যে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে। এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৪৫ টি-২০ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করেছে তারা ২৭ বার জিতেছে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে মোট ১৮ বার। এই উইকেটে সর্বাধিক ২১৫ রান আফগানিস্তান করেছিল।


```