Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সাধ্যের মধ্যে টার্গেট, সেমির রাস্তা চওড়া করতে পারবে টিম ইন্ডিয়া?

তবে এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউরের ফিল্ডিং নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল।

সাধ্যের মধ্যে টার্গেট, সেমির রাস্তা চওড়া করতে পারবে টিম ইন্ডিয়া?

ম্যাকগ্রাকে স্টাম্প আউট করছেন রিচা ঘোষ

শেষ আপডেট: 13 October 2024 21:25

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের টি-২০ বিশ্বকাপে রবিবার (১৩ অক্টোবর) হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অস্ট্রেলিয়া বনাম ভারতের লড়াই ইতিমধ্যে বেশ জমে উঠেছে। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে নির্ধারিত ২০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে।

ভারতের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়ার ওপেনার গ্রেস হ্যারিস ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। তিনি ৪১ বলে ৪০ রান করেন। এরমধ্যে পাঁচটা বাউন্ডারি রয়েছে। এছাড়া অধিনায়ক তাহলিয়া ম্য়াকগ্রা এবং এলিস পেরি দুজনেই ৩২ রান করেছেন। দলের বাকি ব্যাটাররা আর সেভাবে নজর কাড়তে পারেননি।

তবে এই ম্য়াচে ভারতীয় বোলাররা যথেষ্ট নজর কাড়লেন। ভারতীয় বোলারদের মধ্যে দুটো করে উইকেট শিকার করলেন রেণুকা সিং এবং দীপ্তি শর্মা। এছাড়া একটি করে উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল, পূজা বস্ত্রকার এবং রাধা যাদব। প্রসঙ্গত, এই ম্য়াচে সজনার পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এসেছেন পূজা।

তবে এই ম্য়াচে টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউরের ফিল্ডিং নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছিল। ১১.৩ ওভারে রাধা যাদবের বলে তিনি তাহলিয়া ম্যাকগ্রার একটি সহজ ক্যাচ কভার অঞ্চলে দাঁড়িয়ে মিস করেন। বলটা তাঁর হাতের মুঠোয় এসেও ফসকে যায়। পরের বলে আবারও ক্যাচ তুলেছিলেন ম্য়াকগ্রা। কিন্তু, কভার অঞ্চল থেকে দৌড়ে এসে তা তালুবন্দি করতে পারেননি সেই হরমনপ্রীত। যদিও দুরত্বটা অনেকটাই ছিল। কিন্তু, জোড়া ক্যাচ ছাড়লেও ভারতীয় ইনিংসে তার কোনও প্রভাব পড়েনি। ১১.৫ ওভারে রিচা ঘোষ স্টাম্প আউট করে দেন ম্য়াকগ্রাকে।


```