
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা
শেষ আপডেট: 15 October 2024 14:03
দ্য ওয়াল ব্যুরো: দেশের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে। এই ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে।
কিন্তু, প্রথম ম্যাচেই রয়েছে বৃষ্টির প্রবল চোখরাঙানি। শোনা যাচ্ছে, ম্যাচের পাঁচদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার অর্থাৎ ১৪ অক্টোবর বেঙ্গালুরুতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সেকারণে ক্রিকেটারদের মাঠের পরিবর্তে ইন্ডোর প্র্যাকটিস করতে হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ১৬ থেকে ২০ অক্টোবর বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেকারণে ম্যাচ ভেস্তেও যেতে পারে। ইতিপূর্বে, বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত কানপুর টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছিল। কিন্তু, প্রথম এবং শেষ ২ দিন অন্তত খেলা সম্ভব হয়েছিল এবং ম্যাচের ফলাফলও নির্ধারিত হয়েছিল।
ম্য়াচের প্রথম দিন ১০০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনও অবস্থা খুব একটা ভাল হওয়ার জায়গা নেই। শোনা যাচ্ছে, ৪১ শতাংশ বৃষ্টি হতে পারে। তৃতীয়দিন আবার ৬৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শেষ ২ দিন যথাক্রমে ২৫ এবং ২৪ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।