Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

টস হারলেন রোহিত, মেলবোর্ন টেস্টে নেই শুভমান

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, অস্ট্রেলিয়ার টস জয় টিম ইন্ডিয়ার কাছে একপ্রকার ভালই হয়েছে।

টস হারলেন রোহিত, মেলবোর্ন টেস্টে নেই শুভমান

টস করছেন রোহিত শর্মা

শেষ আপডেট: 26 December 2024 05:04

দ্য ওয়াল ব্যুরো : আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ। ইতিমধ্যে মেলবোর্নে টস আয়োজন করা হয়েছে। এই টসে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, অস্ট্রেলিয়ার টস জয় টিম ইন্ডিয়ার কাছে একপ্রকার ভালই হয়েছে। তাঁদের কথায়, গতবার যখন মেলবোর্নে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল, সেইসময়ও অজিরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা ওই ম্যাচ হেরে যায়।

টস হারার পর রোহিত শর্মা বললেন, 'এই টস জিতলে আমিও প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিতাম। তবে এই উইকেট দেখে বেশ ভাল লাগছে। এই উইকেটে আমাদের যথেষ্ট ভাল বোলিং করতে পারে। আপাতত এই সিরিজটা ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এই সিরিজে আমরা এখনও পর্যন্ত যথেষ্ট লড়াই করেছি।' এই ম্য়াচে শুভমান গিলকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, রোহিত এই ম্য়াচে ওপেন করতে নামবেন।

ভারতের প্রথম একাদশ :

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ :

উসমান খোওয়াজা, স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিত, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।


```