Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অস্ট্রেলিয়াকে হারালেই চলবে না, কোন অঙ্কে সেমিফাইনালে উঠবে ভারত?

অস্ট্রেলিয়াকে হারালেই চলবে না, কোন অঙ্কে সেমিফাইনালে উঠবে ভারত?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর

শেষ আপডেট: 13 October 2024 14:07

দ্য ওয়াল ব্যুরো: রবিবার (১৩ অক্টোবর) ভারত এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের মধ্যে ধুন্ধুমার লড়াই হতে চলেছে। এই ম্য়াচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে শেষ চারের লড়াই টিম ইন্ডিয়ার জন্য কিছুটা হলেও সহজ হবে। আর হারলেই বিদায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলকে যে অগ্নিপরীক্ষার মুখে পড়তে হবে, তা চোখ বন্ধ করে বলা যায়। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া যথেষ্ট ভাল ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া তিনটে ম্য়াচ খেললেও, একটাতেও হারেনি। সেকারণে পয়েন্টস টেবিলে তারা শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে।

অন্যদিকে, টিম ইন্ডিয়াও এই টুর্নামেন্টে তিনটে ম্য়াচ খেলে ফেলেছে। কিন্তু, তারা মাত্র দুটো ম্য়াচে জয়লাভ করেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আপাতত গ্রুপ এ পয়েন্টস টেবিলে টিম ইন্ডিয়া দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ভারত রবিবারের ম্য়াচটা ভারতে শুধুমাত্র জিতলেই হবে না, নেট রানরেটে অস্ট্রেলিয়াকে পিছনে ফেলতে হবে।  

এদিকে আবার ভারতের চিন্তা বাড়িয়েছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কাকে তারা ১৫ বল বাকি থাকতেই হারিয়ে দিয়েছে। আপাতত এ গ্রুপে আর দুটো ম্য়াচই বাকি রয়েছে। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে কিউয়িরা।

নিউজিল্যান্ডের নেট রানরেট বর্তমানে ০.২৮২। তারা এখনও পর্যন্ত ভারতের (০.৫৭৬) নীচেই রয়েছে। গত ১০ ম্য়াচে টানা জয়লাভ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া তাদের আদৌ টেক্কা দিতে পারে কি না, সেইদিকে সকলে তাকিয়ে রয়েছেন।

কোন অঙ্কে সেমিফাইনালে ভারত?

ভারত এবং নিউজিল্যান্ড দুটো দলই যদি আগামী ২ ম্য়াচে জয়লাভ করে, তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে ৬ পয়েন্টে টাই হবে। এই পরিস্থিতিতে যে দুটো দলের নেট রানরেট বেশি থাকবে, তারাই শেষ চারের জন্য কোয়ালিফাই করতে পারবে।

কিন্তু, যদি ভারত এবং নিউজিল্যান্ড দুটো দলই হেরে যায়, তাহলে সমীকরণে উঠে আসবে পাকিস্তানের নাম। সেক্ষেত্রে ভারত, পাকিস্তান এবং নিউজিল্য়ান্ডের মধ্যে যে দলের রানরেট বেশি হবে, তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে।

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যদি কোনও একটা দল তাদের শেষ গ্রুপ ম্য়াচটা হেরে যায়, তাহলে অপর দল ৬ পয়েন্ট নিয়ে সহজেই সেমিফাইনালে উঠে যাবে। তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে।


```