Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

নাটকের ঘনঘটা, বারবার মত পরিবর্তন, হোটেল ছেড়ে অবশেষে স্টেডিয়ামের পথে পাকিস্তান

সময় গড়াতেই ফের জানা গেল, হোটেল ছেড়ে পাকিস্তানের টিম বাস যাত্রা শুরু করেছে স্টেডিয়ামের উদ্দেশে। পাশাপাশি দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ম্যাচ যেন এক ঘণ্টা দেরিতে শুরু করা হয়।  

নাটকের ঘনঘটা, বারবার মত পরিবর্তন, হোটেল ছেড়ে অবশেষে স্টেডিয়ামের পথে পাকিস্তান

টিম পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 17 September 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: খ্যাপা কুকুরের মতো দশা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। কখন কী করছে, তারা নিজেরাও হয়তো বুঝতে পারছে না। আজ তাদের সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (Pakistan vs UAE) মরণ-বাঁচন ম্যাচ। এই ম্যাচে হার মানেই এশিয়া কাপ (Asia Cup2025থেকে ছিটকে যাওয়া। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা নিয়ে শুরু হয়েছে বিস্তর টালবাহানা।

পাকিস্তান-ভারত ম্যাচে করমর্দন বিতর্ক নিয়ে অযথা জটিলতা শুর করেছিল পাকিস্তান। তাদের অভিযোগের আঙুল ছিল সেদিনের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে। পাক দলের পক্ষ থেকে বলা হয়েছিল, পাইক্রফটের নির্দেশেই ভারতীয় ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। তারা এরপর আইসিসিকে চিঠি লিখে জানায়, এশিয়া কাপ থেকে অপসারণ করতে হবে পাইক্রফটকে। আইসিসি অবশ্য পত্রপাঠ পাকিস্তানের দাবি নাকচ করে দেয়।

এরপর এদিন সকালে জানা যায়, পাকিস্তানের ম্যাচে অফিসিয়াল হিসাবে থাকবেন না জিম্বাবোয়ের পাইক্রফট। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী তাঁর পরিবর্তে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। কিন্তু বিকেল হতেই উলটপুরাণ। জানা গেল পাকিস্তান-আমিরশাহি ম্যাচে পাইক্রফটই থাকছেন। এরপর ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান। এমনকি তারা নির্ধারিত সময়ে হোটেল থেকে বেরিয়ে স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দেয়নি। 

সময় গড়াতেই ফের জানা গেল, হোটেল ছেড়ে পাকিস্তানের টিম বাস যাত্রা শুরু করেছে স্টেডিয়ামের উদ্দেশে। পাশাপাশি দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, ম্যাচ যেন এক ঘণ্টা দেরিতে (Match will start after one hour) শুরু করা হয়।  


```