Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

Greg Chappell: ফের চ্যাপেলের নিশানায় সৌরভ! জুড়ল ডালমিয়ার নামও, কী অভিযোগ আনলেন গুরু গ্রেগ?

সেই সময় থেকেই চ্যাপেল ও সৌরভের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। দলের অন্দরে দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে মতবিরোধ এবং বিতর্কিত ইমেল—সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে বড় আলোড়ন-তোলা এক অধ্যায়!

Greg Chappell: ফের চ্যাপেলের নিশানায় সৌরভ! জুড়ল ডালমিয়ার নামও, কী অভিযোগ আনলেন গুরু গ্রেগ?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 October 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: পুরনো বিতর্কের ছাই-চাপা আগুন যেন আবার জ্বলে উঠল! ফের মুখ খুললেন গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ সরাসরি টানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। সঙ্গে উঠল প্রয়াত বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার (Jagmohan Dalmiya) নামও। অভিযোগ—সৌরভের বিরুদ্ধে ওভার-রেটের (Over-rate offence) কারণে লাগু হওয়া সাসপেনশন ‘শিথিল’ করতে তাঁকে চাপ দেওয়া হয়েছিল!

অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অধিনায়ক সিডনি মর্নিং হেরাল্ড-কে (Sydney Morning Herald) দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার কোচিংয়ের শুরুর দিকেই ডালমিয়া প্রস্তাব দিয়েছিলেন, সৌরভের নিষেধাজ্ঞা কমানো যায় কি না। যাতে সে শ্রীলঙ্কা সফরে খেলতে পারে।’চ্যাপেলের দাবি, তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আমি সিস্টেমের বাইরে কিছু করতে চাই না। ওকে সময়টা কাটাতেই হবে!’

এই বক্তব্য এসেছে ঠিক সেই সময়, যখন আইসিসির (ICC) প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রড (Chris Broad) বিস্ফোরক অভিযোগ এনেছেন—ভারতের ম্যাচে শাস্তি নির্ধারণের ক্ষেত্রে তাঁকে ‘নরম’ হতে বলা হয়েছিল। ‘দ্য টেলিগ্রাফ’-কে (The Telegraph) একটি সাক্ষাৎকারে ব্রড জানান, এক ম্যাচে ভারত তিন–চার ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী জরিমানাযোগ্য অপরাধ। কিন্তু উপরমহল থেকে ফোন আসে—‘এটা ভারত, একটু সময় বের করো!’ ব্রডের ভাষায়, ‘আমরা বাধ্য হয়ে সময় বাদ দিলাম, যাতে ওভার রেট শাস্তির সীমা না ছোঁয়। পরের ম্যাচেও একই ঘটনা। সৌরভ কোনও তাড়াহুড়ো করেনি। তখন বলা হল, এবার শাস্তি দাও!’ এই প্রসঙ্গে চ্যাপেলের সংযোজন, ‘ডালমিয়া তখন স্পষ্ট জানিয়ে দেন, সৌরভের খেলাটা জরুরি। কিন্তু আমি তাতে রাজি হইনি। আমার মতে, নিয়ম মানতে হবে, সেটা যে-ই হোক না কেন!’

প্রসঙ্গত, ২০০৫ সালে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জামশেদপুরে তৃতীয় একদিনের ম্যাচে প্রথম ওভার-রেট লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয় সৌরভকে। একই সিরিজে ফের নিয়মভঙ্গ করায় তাঁকে ছ’ম্যাচের জন্য নির্বাসন। যদিও পরে আপিলের সূত্রে সেই সাসপেনশন চার ম্যাচে নামিয়ে আনে বোর্ড। কিছুদিন বাদে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড (Clive Lloyd) এক বছরের মধ্যে একই অপরাধের পুনরাবৃত্তির কারণে আবারও সৌরভকে দু’ম্যাচের জন্য সাসপেন্ড করেন।

সেই সময় থেকেই চ্যাপেল ও সৌরভের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। দলের অন্দরে দ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে মতবিরোধ এবং বিতর্কিত ইমেল—সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে বড় আলোড়ন-তোলা এক অধ্যায়! ক্রিস ব্রডের সাম্প্রতিক মন্তব্যে ফের চাপা ঘটনাগুলো সামনে এল। চ্যাপেলের বক্তব্যে নতুন মাত্রা—এবার সরাসরি ডালমিয়ার নাম জুড়ে গেল সেই পুরনো ওভার রেট বিতর্কে। যদিও বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।


```