Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

‘আইসিসিকে চালাচ্ছে ভারতই!’ সৌরভের জমানার নজির টেনে বিসিসিআইকে ঠুকলেন প্রাক্তন ম্যাচ রেফারি

২০০০ সালের গোড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া বেশ কয়েকটি বড় সিরিজ খেলেছিল, যেখানে ওভার রেট নিয়ে বিতর্ক দানা বাঁধে। ক্রিস ব্রড সেই সময় নিয়মিত ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। 

‘আইসিসিকে চালাচ্ছে ভারতই!’ সৌরভের জমানার নজির টেনে বিসিসিআইকে ঠুকলেন প্রাক্তন ম্যাচ রেফারি

ছবি: সংগৃহীত

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 October 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: মারাত্মক অভিযোগ তুললেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রড (Chris Broad)। তিনি দাবি করেছেন, একটি বিশেষ ম্যাচে ভারতের (India) বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়ে তাঁকে ‘রাজনৈতিক চাপে’র মুখে ফেলা হয়েছিল। জরিমানা সংক্রান্ত ইস্যুতে ফোন করে হুঁশিয়ারি আসে, ‘এটা ভারত, একটু নরম হও।’

প্রাক্তন ইংল্যান্ড (England) ক্রিকেটার এবং স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) বাবা ক্রিস ব্রড ‘দ্য টেলিগ্রাফ’-কে (The Telegraph) দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অধিনায়কত্বে খেলা একটি ম্যাচে তিনি রেফারি ছিলেন। ভারতের ইনিংস শেষে দেখা যায়, দল তিন–চার ওভার পিছিয়ে। যা নিয়ম অনুযায়ী জরিমানাযোগ্য অপরাধ।

কিন্তু ঠিক সেই সময়েই আসে একটি ফোন কল। নির্দেশ দেওয়া হয়, ভারতের বিরুদ্ধে কঠোর না হতে। ব্রডের কথায়, ‘আমাকে বলা হয়েছিল, সময় বের করো, একটু শিথিল হও, কারণ এটা ভারত। আমি তখন বাধ্য হয়ে কিছু সময় বাদ দিলাম, যাতে ওভার রেট (Over Rate) জরিমানার সীমার মধ্যে না পড়ে!’

পরের খেলাতেও ফের একই ঘটনা। ব্রডের কথায়, ‘সেই ম্যাচেও সৌরভ কোনও তাড়াহুড়ো করছিল না। আমি আবার ফোন করে জানতে চাইলাম, এবার কী করব? তখন আমাকে বলা হল, এবার শাস্তি দাও। বুঝলাম, ব্যাপারটা গোলমেলে। শুরু থেকেই খেলায় রাজনীতি ঢুকে পড়েছিল।’

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আজকের দিনে ক্রিকেট অনেক বেশি রাজনৈতিক। যখন আমি রেফারি ছিলাম, তখনও প্রভাব ছিল, কিন্তু এখন আরও তীব্র। ভারতই এখন আইসিসিকে চালায়। তাদের বিস্তর টাকা, আর তার ফলে সংগঠনের নিয়ন্ত্রণও অনেকটাই তাদের হাতে। সত্যি বলতে কী, আমি এখন ওই জায়গায় না থাকায় খুশি—কারণ এটা আর শুধুমাত্র ক্রিকেট নয়, রাজনীতির আসর হয়ে গেছে।’ক্রিস ব্রডের বক্তব্যে ইঙ্গিত, আইসিসির শীর্ষ পদগুলিতেও এখন ভারতের প্রভাব বেড়ে গিয়েছে। তাঁর মতে, এখনকার অফিসিয়ালরা হয় রাজনৈতিকভাবে আরও সচেতন, নয়তো নিরপেক্ষতা বজায় রাখতেই মাথা নিচু করে থাকেন।

প্রসঙ্গত, ২০০০ সালের গোড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া বেশ কয়েকটি বড় সিরিজ খেলেছিল, যেখানে ওভার রেট নিয়ে বিতর্ক দানা বাঁধে। ক্রিস ব্রড সেই সময় নিয়মিত ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। তখন চুপ থেকে এতদিন বাদে মুখ খুললেও বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।


```