Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লজ্জার ব্যাটিং বাংলাদেশের, ভারতের সামনে 'কাগুজে বাঘ' টাইগাররা

জোড়া উইকেট শিকার করেছেন হার্দিক রাজ, যুধাজিৎ গুহ এবং চেতন শর্মা।

লজ্জার ব্যাটিং বাংলাদেশের, ভারতের সামনে 'কাগুজে বাঘ' টাইগাররা

১৯৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের ব্যাটিং

শেষ আপডেট: 8 December 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু, ভারতীয় বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা কার্যত নতি স্বীকার করল। নির্ধারিত ৪৯.১ ওভারে বাংলাদেশ মাত্র ১৯৮ রানেই অলআউট হয়ে গেল।

এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় বোলারদের সিংহগর্জনে শুরু থেকেই বাংলাদেশ ব্যাকফুটে চলে গিয়েছিল। মাত্র ১৭ রানেই ভেঙে যায় দলের ওপেনিং জুটি। রিজান হোসেন (৪৭) এবং মহম্মদ শিহাব জেমস (৪০) কেউই সেভাবে নজর কাড়তে পারলেন না। বাংলাদেশের এই ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

অন্যদিকে, এই ম্যাচে ভারতের মোট ৭ বোলার পারফরম্য়ান্স করলেন। এরমধ্যে জোড়া উইকেট শিকার করেছেন হার্দিক রাজ, যুধাজিৎ গুহ এবং চেতন শর্মা। আর একটি করে উইকেট শিকার করেন কিরণ চোরমালে, কেপি কার্তিকেয়, আয়ুশ মাহত্রে। এবার ভারতীয় ক্রিকেটাররা এই উইকেটে কেমন ব্যাটিং করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে পরাস্ত করেছিল। ১৩ বছর বয়সি ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ১৭৪ রানের টার্গেট মাত্র ২১.৪ ওভারেই অর্জন করার ক্ষেত্রে বৈভবের অবদান ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, এই জয়ের পাশাপাশি টিম ইন্ডিয়া ৯ বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে জায়গা করে নেয়।

অন্যদিকে, দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ক্রিকেট দল আবার পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম দুরন্ত একটি ইনিংস উপহার দেন এবং টাইগারদের ফাইনালে নিয়ে যান। তবে ফাইনাল ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো হতাশ করলেন।


```