গত কয়েক মাস ধরে চোটের কারণে তাঁকে ধারাবাহিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এর জন্য মানসিকভাবেও তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছেন।

হিলির অবসর
শেষ আপডেট: 13 January 2026 08:05
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটের (Australia women cricket) অন্যতম মুখ তথা অধিনায়ক অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন (Alyssa Healy retirement)। আটবারের বিশ্বকাপজয়ী এই উইকেটকিপার-ব্যাটার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে হতে চলা সিরিজই হবে তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ। দীর্ঘদিন ধরে চোট, মানসিক ক্লান্তি এবং চাপের সঙ্গে লড়াই করে তিনি অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
চোট, মানসিক চাপ- দীর্ঘদিনের লড়াই
৩৪ বছর বয়সী হিলি জানিয়েছেন, গত কয়েক মাস ধরে চোটের কারণে তাঁকে ধারাবাহিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এর জন্য মানসিকভাবেও তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছেন। ইংল্যান্ডে ২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত (Healy retires before T20 World Cup) নেওয়ার পর থেকেই তিনি বুঝতে পারেন, বিদায়ের সময় খুব কাছেই।
সম্প্রতি একটি পডকাস্টে হিলি আবেগভরা কণ্ঠে বলেন, “আজ আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, ভারত সিরিজের শেষেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু এটা একদিন না একদিন তো আমাকে নিতেই হতো।”
মজা করে তিনি আরও বলেন, তাঁর স্বামী অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক গল্ফে ‘হোল-ইন-ওয়ান’ করার পর এখন সেই খেলায় তাঁকে হারাতে হলে পুরো সময়টাই দিতেই হবে।
শেষটা ভারত সিরিজেই করতে চান
হিলি জানান, ভারতের বিরুদ্ধে সিরিজকে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ মনে করেন (Alyssa Healy India series)। নিজের সতীর্থ, পরিবার এবং ভক্তদের সামনে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ- এটিকে তিনি অত্যন্ত বিশেষ বলেই মনে করছেন।
তিনি বলেন, “গত কয়েক বছর মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর ছিল। বারবার চোটের পর ফিরে আসা কঠিন। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ করাটা দারুণ ব্যাপার।”
ভারত সফর কবে শুরু?
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে সিরিজ শুরু হবে ১৫ ফেব্রুয়ারি।
সিরিজে থাকবে-
অ্যালিসা হিলির ক্যারিয়ার এক নজরে
অ্যালিসা হিলি শুধু অস্ট্রেলিয়ার নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটার। তাঁর বিদায় মহিলা ক্রিকেটে বড় শূন্যতা তৈরি করবে বলে মনে করছে ক্রীড়া মহল, এদিকে তাঁর এই ঘোষণার পর ভারত সিরিজের হিলির খেলা দেখার জন্য অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।