আজ থেকে শুধু OTP দিয়ে আর করা যাবে না অনলাইন লেনদেন। RBI-র নতুন নিয়মে বাধ্যতামূলক হল এই নিয়ম। এল আরও একাধিক বদল!

ডিজিটাল লেনদেন বিরাট বদল
শেষ আপডেট: 1 April 2026 14:10
দ্য ওয়াল ব্যুরো: ১ এপ্রিল থেকেই বদলে গেল ডিজিটাল পেমেন্ট (Digital Payment) ও ব্যাঙ্কিংয়ের (Banking Rules) একাধিক নিয়ম। জালিয়াতি (Fraud) রুখতে ও নিরাপত্তা বাড়াতে কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এবার থেকে সমস্ত ডিজিটাল লেনদেনে বাধ্যতামূলক ‘টু-ফ্যাক্টর অথেন্টিকেশন’ (Two-Factor Authentication বা 2FA)।
নতুন নিয়মে ইউপিআই (UPI), কার্ড (Cards) বা মোবাইল ওয়ালেট (Mobile Wallet) সব ক্ষেত্রেই শুধু ওটিপি (OTP) যথেষ্ট নয়। প্রতিটি লেনদেনে লাগবে অন্তত দু’টি আলাদা যাচাই (Verification)— যেমন পিন (PIN), পাসওয়ার্ড (Password), বায়োমেট্রিক (Biometric) বা সিকিউর টোকেন (Secure Token)। ফলে লেনদেনের সময় কিছুটা বাড়লেও নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে মনে করছে আরবিআই।
একই সঙ্গে চালু হয়েছে ‘রিস্ক-বেসড অথেন্টিকেশন’ (Risk-Based Authentication)। কম ঝুঁকির লেনদেন দ্রুত সম্পন্ন হলেও, বড় অঙ্ক বা নতুন ডিভাইস (New Device) থেকে পেমেন্ট হলে অতিরিক্ত যাচাই লাগবে।
ব্যাঙ্কগুলির দায়বদ্ধতাও (Bank Accountability) বাড়ানো হয়েছে। সিস্টেমের ত্রুটিতে জালিয়াতি হলে গ্রাহককে ক্ষতিপূরণ (Fraud Compensation) দিতে হতে পারে। দ্রুত অভিযোগ নিষ্পত্তির (Faster Resolution) নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) ইউপিআই ব্যবস্থায় নতুন সীমা বেঁধেছে। দিনে ৫০ বার ব্যালেন্স চেক (Balance Check), ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক (Account Linking) এবং পেন্ডিং ট্রানজ্যাকশনের (Pending Transaction) স্ট্যাটাস মাত্র ৩ বার দেখা যাবে, তাও ৯০ সেকেন্ড বিরতিতে। অটো-ডেবিট (Auto-Debit) যেমন ইএমআই (EMI) বা সাবস্ক্রিপশন এখন হবে অফ-পিক সময়ে।
এছাড়াও বদল এসেছে এটিএম (ATM) লেনদেনে। এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) জানিয়েছে, ইউপিআই-ভিত্তিক কার্ডলেস উত্তোলনও মাসিক ফ্রি ট্রানজ্যাকশনের মধ্যে ধরা হবে, সীমা ছাড়ালে ২৩ টাকা ফি লাগবে।
রূপে (RuPay) প্ল্যাটিনাম ডেবিট কার্ডের (Debit Card) লাউঞ্জ অ্যাক্সেস (Lounge Access) সুবিধা বন্ধ হল। আন্তর্জাতিক লেনদেনে একই 2FA নিয়ম ১ অক্টোবরের মধ্যে পুরোপুরি চালু হবে।
এছাড়া পরিবর্তন এসেছে ট্রেন টিকিট বাতিলে। ইন্ডিয়ান রেলওয়ে (Indian Railways) জানিয়েছে, যাত্রার ৮ ঘণ্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিলে আর কোনও রিফান্ড (Refund) মিলবে না।
এদিকে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ফাস্টট্যাগ (FASTag) বার্ষিক ফি বাড়িয়ে করেছে ৩০৭৫ টাকা।
নতুন প্যান কার্ড (PAN Card) নিয়মে কড়াকড়ি করেছে কেন্দ্র। আজ থেকে আধার (Aadhaar) ছাড়াও জন্মের প্রমাণপত্র (Birth Proof) বাধ্যতামূলক।