Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চোখধাঁধানো লুক, সঙ্গে দুর্দান্ত মাইলেজ! মারুতি সুজুকির নতুন গাড়ি ঘিরে উন্মাদনা তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: বাজারে চলে এল মারুতি সুজুকির নতুন গাড়ি। নতুন ৭ আসন বিশিষ্ট এই গাড়িকে ঘিরে ক্রেতাদের মধ্যে আগ্রহ ছিলই। সেই বহু প্রতীক্ষিত গাড়ি Maruti Suzuki Invicto লঞ্চ হয়ে গেল। বাজারে এখন এই গাড়ির দুটি মডেল পাওয়া যাবে, আলফা প্লাস

চোখধাঁধানো লুক, সঙ্গে দুর্দান্ত মাইলেজ! মারুতি সুজুকির নতুন গাড়ি ঘিরে উন্মাদনা তুঙ্গে

শেষ আপডেট: 6 July 2023 12:05

দ্য ওয়াল ব্যুরো: বাজারে চলে এল মারুতি সুজুকির নতুন গাড়ি। নতুন ৭ আসন বিশিষ্ট এই গাড়িকে ঘিরে ক্রেতাদের মধ্যে আগ্রহ ছিলই। সেই বহু প্রতীক্ষিত গাড়ি Maruti Suzuki Invicto লঞ্চ হয়ে গেল। বাজারে এখন এই গাড়ির দুটি মডেল পাওয়া যাবে, আলফা প্লাস ও জেটা প্লাস।

গাড়িতে রয়েছে চোখ ধাঁধানো ফিচার্স। যেমন বাইরের লুক, তেমনই গাড়ির ভেতরও ডিজাইনের ওপর জোর দিয়েছে গাড়ি প্রস্তুতকারী কোম্পানি।

এই মডেলে মিলবে ২ লিটারের পেট্রল ইঞ্জিন। যা সর্বাধিক ১৭২ ব্রেক হর্সপাওয়ার ও ১৮৮ এনএম টর্ক তৈরি করার ক্ষমতা রাখে। এছাড়াও হাইব্রিড ইঞ্জিনের বিকল্প পাওয়া যাবে এই গাড়িতে। Maruti Suzuki Invicto-র দুটি মডেল রয়েছে।

এছাড়াও গাড়ির ইন্টিরিয়র ডিজাইন খুবই আকর্ষণীয়। এতে রয়েছে ১০.১ ইঞ্চির টাচ স্ক্রিন। সেইসঙ্গে থাকছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল।

পাশাপাশি গাড়িতে রয়েছে ৩৬০ ডিগ্রির ক্যামেরা। তাছাড়া থাকছে সানরুফ, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সর, ইলেকট্রিক পার্কিং ব্রেক, ৬ এয়ার ব্যাগ সহ একাধিক ফিচার্স। দাবি করা হয়েছে, ৬ সেকেন্ডের কম সময়ে গাড়িটি ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারবে। গাড়ির মাইলেজ প্রতি লিটারে ২৩.২৪ কিলোমিটার।

কেমন দাম রাখা হয়েছে এই গাড়ির?

Maruti Suzuki Invicto Zeta+: ২৪ লাখ ৮৪ হাজার (এক্স শোরুম প্রাইস)
Maruti Suzuki Invicto Alpha+: ২৮ লাখ ৪২ হাজার (এক্স শোরুম প্রাইস)

আকাশে উড়বে গাড়ি, যানজটে আর আটকে থাকতে হবে না! রূপকথা নয়, সত্যি হবে স্বপ্ন


```