Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উৎসব মরশুমের সমাপ্তি! মেগা লাকি ড্র বিজয়ীদের ঘোষিত হল নাম

উৎসব মরশুমের সমাপ্তিতে মেগা লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও ‘চমক ভরা ধনতেরস ২০২৫’ উৎসবের অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে পাঁচজন সৌভাগ্যবান ক্রেতাকে। 

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উৎসব মরশুমের সমাপ্তি! মেগা লাকি ড্র বিজয়ীদের ঘোষিত হল নাম

ছবি সৌজন্যে - শ্যাম সুন্দর কোং

গার্গী দাস

শেষ আপডেট: 11 November 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: উৎসব মরশুমের সমাপ্তিতে মেগা লাকি ড্র আয়োজন করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও ‘চমক ভরা ধনতেরস ২০২৫’– এই দুই বিশেষ অফারে অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় সৌভাগ্যবান বিজয়ীদের।

কলকাতা ও ত্রিপুরার শোরুমজুড়ে ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ অফার চলেছিল ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর এবং ‘চমক ভরা ধনতেরস’ অফার ছিল ১০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। এই দুটি অফারের ক্রেতাদের কুপনের মধ্য থেকেই ১ নভেম্বর অনুষ্ঠিত হয় মেগা লাকি ড্র।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স–ত্রিপুরা’ খুমজার দেববর্মা, যিনি নিজে বিজয়ী কুপনগুলি তোলেন এবং পাঁচজন সৌভাগ্যবান গ্রাহকের নাম ঘোষণা করেন। প্রতিটি ড্র-এর আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কুপন মেশানোর আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিজয়ীরা হলেন-

১. শ্রীমতী তপশ্রী দেব (H 1827)
২. শ্রী দীপক ভট্টাচার্য (J 1911)
৩. শ্রীমতী কুকিলা কলাই (M 2603)
৪. শ্রীমতী দীপান্বিতা রানা (SPLC 8)
৫. শ্রী অংশ সাহা (E 1018)

বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রাপ্ত স্কুটির চাবি আগামী মাসে এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানের শুরুতে খুমজার দেববর্মাকে সংবর্ধনা জানানো হয় — ত্রিপুরায় ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ের জন্য এবং জাতীয় স্তরে অংশগ্রহণের কৃতিত্বের জন্য। উল্লেখ্য, গত বছর শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তাঁকে সংস্থার যুব মুখ হিসেবে ঘোষণা করেছিল।

খুমজার দেববর্মা বলেন, “ত্রিপুরার যুব মুখ হিসেবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আমাকে যে সুযোগ ও সম্মান দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ। আজকের বিজয়ীদেরও আন্তরিক অভিনন্দন জানাই।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “খুমজারের সাফল্য আমাদের গর্বিত করেছে। এই সংবর্ধনা আমাদের আনন্দের প্রকাশ।”

ডিরেক্টর রূপক সাহা বলেন, “গ্রাহকদের ভালোবাসা ও সমর্থনই আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আমরা বিজয়ীদের অভিনন্দন জানাই এবং আগত মরসুমের জন্য সকলকে শুভেচ্ছা জানাই।


```