Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও'৯০ লক্ষ না দিলে সেক্স করতে দেব না', বর রাজি না হওয়ায় বাড়িসুদ্ধ লোককে পুড়িয়ে মারার চেষ্টা কনের

৩০ হাজার টাকা থেকে শুরু, মেকিং চার্জে ৭৫% পর্যন্ত ছাড়! পয়লা বৈশাখের আগে সেনকো গোল্ডের বড় ঘোষণা

পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়ার আগে সংস্থার তরফে জানানো হয়েছে, এ বছর তারা ১০ হাজারেরও বেশি বালা ও চুড়ির ডিজাইন নিয়ে আসছে। 

৩০ হাজার টাকা থেকে শুরু, মেকিং চার্জে ৭৫% পর্যন্ত ছাড়! পয়লা বৈশাখের আগে সেনকো গোল্ডের বড় ঘোষণা

বেঙ্গল উৎসব ২০২৬-এ শুভঙ্কর সেন ও ভূমি পেডনেকর

গার্গী দাস

শেষ আপডেট: 13 April 2026 18:38

দ্য ওয়াল ব্যুরো: এর ওর গায়ে দেখতে ভাল লাগে কিন্তু কিনতে গেলে কিছুই পছন্দ হয় না। শাড়ি থেকে গয়না, একথা সবেতেই খাটে। শাড়ি না হয় দোকানে হরেক রকম পাওয়া যায়। গয়নাও কি তাই? মোটেও নয়। যেকোনও ধরনের খুব সীমিত নকশাই থাকে স্টোরে। বহু বছর ধরে এমনই হয়ে আসছে। কিন্তু এবার এমন ধারণাকে ভুল প্রমাণ করতে হাজির হয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।

পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়ার আগে সংস্থার তরফে জানানো হয়েছে, এ বছর তারা ১০ হাজারেরও বেশি বালা ও চুড়ির ডিজাইন নিয়ে আসছে। সোমবার কলকাতায় ‘বেঙ্গল উৎসব ২০২৬’-এর সূচনা করে সেনকো জানায়, এই প্রত্যেক গয়নার দাম শুরু হচ্ছে ৩০ হাজার টাকা থেকে, আর মেকিং চার্জ শুরু মাত্র ৬ শতাংশ থেকে—যা নিঃসন্দেহে উৎসবের বাজারে ক্রেতাদের জন্য বড় আকর্ষণ।

সংস্থার দাবি, পূর্ব ভারতের সবচেয়ে বড় গয়নার খুচরো বিক্রেতা হিসেবে ৮৫ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সারা দেশে ২০০-র বেশি শোরুম রয়েছে তাদের। পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার মতো শুভ সময়ে সোনা কেনার প্রথাকে মাথায় রেখেই বিশেষ অফার থাকছে।

এই বছরের বেঙ্গল উৎসবের মূল ভাবনা 'আধুনিক প্রজন্মের নিজস্ব পরিচয় ও আত্মপ্রকাশ'। দুই আলাদা গল্পের মাধ্যমে এই ভাবনাকে তুলে ধরা হয়েছে—একজন তরুণী, যার হাতে ভাবনা, প্রতিবাদ ও নেতৃত্ব; অন্যদিকে এক তরুণ, যার হাতে পরিশ্রম, লক্ষ্য আর প্রতিদিনের লড়াই। দুই ক্ষেত্রেই হাত হয়ে উঠেছে মূল চরিত্র, যা এই প্রজন্মের আত্মবিশ্বাস আর স্বাধীনতাকে তুলে ধরে।

সংস্থার ডিরেক্টর জয়িতা সেন জানিয়েছেন, এ বছর ১০ হাজারেরও বেশি ডিজাইনের সঙ্গে নতুন করে ৫০০ ডিজাইন যোগ করা হয়েছে। তাঁর কথায়, “আমরা চাই, প্রতিটি হাত নিজের মতো করে কথা বলুক। এই সংগ্রহ সেই আত্মপ্রকাশেরই প্রতিফলন।” অন্যদিকে, সংস্থার এমডি ও সিইও শুভঙ্কর সেন জানান, সোনা, হিরে ও প্লাটিনামে তৈরি নানা ধরনের বালা, চুড়ি, পলা, শাখা, ব্রেসলেট—সবই রয়েছে এই সংগ্রহে। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে ডিজাইন।

এদিকে, পয়লা বৈশাখ ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শোরুমে মিলবে বিশেষ ছাড়। ১০ গ্রাম সোনার গয়নায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়, পুরনো সোনা বদলে কোনও কাটতি নয়, হিরের গয়নায় মেকিং চার্জে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়—এমন একাধিক অফার ঘোষণা করেছে সংস্থা। পাশাপাশি নির্দিষ্ট কেনাকাটায় কুপন ও অতিরিক্ত ছাড়ের সুবিধাও রয়েছে।


```