Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ব্রিটেনে ফের জয়ী মুজিবের নাতনি টিউলিপ এবার মন্ত্রী হতে পারেন, বিজয়ী আরও ৩ বাংলাদেশি নারী

টিউলিপের সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের স্থপতি প্রয়াত শেখ মুজিবের নাতনি।

ব্রিটেনে ফের জয়ী মুজিবের নাতনি টিউলিপ এবার মন্ত্রী হতে পারেন, বিজয়ী আরও ৩ বাংলাদেশি নারী

ব্রিটেনের ভোটে জয়ী চার বাঙালি নারী

শেষ আপডেট: 5 July 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের ভোটে এবার চার বাঙালি নারী জয়লাভ করেছেন। তাঁরা চারজনই লেবার পার্টির প্রার্থী ছিলেন। চারজনই প্রাক্তন সাংসদ। তাঁদের অন্যতম টিউলিপ সিদ্দিক এবার মন্ত্রীও হতে পারেন। 

আগের বার তিনি ছিলেন লেবার পার্টির তরফে ছায়া শিক্ষামন্ত্রী। ঋষি সুনকের সরকারের শিক্ষা সংক্রান্ত বিষয়ের ভুল-ত্রুটি চিহ্নিত করে দলের দৃষ্টি আকর্ষণ করতেন তিনি। আরও একবার লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় স্থান হয়েছিল তাঁর। এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন তিনি। বলা হয় ৪১ বছর বয়সি টিউলিপ লেবার পার্টির সম্ভাবনাময় রাজনীতিকদের একজন। তাঁর স্কুল জীবন কাটে ঢাকায়। ইংল্যান্ডে গিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্ব শেষ করেন। ইংরিজি সাহিত্য ছাড়াও রাজনীতি ও পলিসি বিষয়ে মাস্টার্স করেছেন তিনি। 

শেখ মুজিবুরের নাতনি টিউলিপ সিদ্দিক।

টিউলিপের সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের স্থপতি প্রয়াত শেখ মুজিবের নাতনি। শেখ হাসিনার বোন, অর্থাৎ মুজিবের ছোট মেয়ে রেহানার কন্যা তিনি। 

আরও যে তিন বাংলাদেশি নারী বিজয়ী হয়েছেন তাঁরা হলেন, রুপা হক, আফসানা বেগম এবং রুশনারা আলি। রুপা হক এবার নিয়ে টানা চারবার ব্রিটিশ পার্লামেন্টের ভোটে জয়ী হলেন। সাংসদ হওয়ার আগে তিনি শিক্ষকতা করতেন। বাংলাদেশের পাবনায় তাঁর পৈত্রিক বাড়ি। তিনি ব্রিটেনের প্রথমসারির দৈনিকগুলিতে তিনি নিয়মিত কলাম রেখেন।

ব্রিটেনবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে বিজয়ী হয়েছেন আফসানা বেগম। তিনিও বহু বছর সে দেশের বাসিন্দা। তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথম হিজাব পরিহিত সাংসদ। গাজায় ইসলায়েলের হামলার প্রতিবাদে সংসদে তাঁর ভাষণ সাড়া ফেলেছিল। 

সিলেটের আদি বাসিন্দা রুশনারা আলি এবার নিয়ে পাঁচবার বিজয়ী হলেন ব্রিটিশ সংসদে। তাঁর নিকটতম প্রার্থী ছিলেন বাংলাদেশেরই আজমল মাশরুর। তিনি ছিলেন নির্দল প্রার্থী ছিলেন।


```