Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাসিনাদের আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, একটায় ৫, আর একটিতে আছে ১৫০ টাকা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার পরিজনদের মোট ৩১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ঢাকার একটি আদালত।

হাসিনাদের আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত, একটায় ৫, আর একটিতে আছে ১৫০ টাকা

শেষ আপডেট: 18 March 2025 17:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার পরিজনদের মোট ৩১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ঢাকার একটি আদালত। গত সপ্তাহেই তাঁদের ১২৪টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল আদালত। দুই ক্ষেত্রেই বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে আর্জি জানিয়েছিল। 

হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক প্রমুখের বিরুদ্ধে দুদক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে। দুদক জানিয়েছে, হাসিনা ও তাঁর পরিজনের এই অ্যাকাউন্টগুলিতে মোট ৩৯৮ কোটি টাকা গচ্ছিত আছে। তবে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানায়নি দুদক। আদালতে তারা জানিয়েছে, তদন্তের স্বার্থে অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করা জরুরি।

গত সপ্তাহে বাজেয়াপ্ত হাসিনার দুটি অ্যাকাউন্টের একটিতে পাঁচ টাকা আর একটিতে দেড়শো টাকা গচ্ছিত আছে। 

দুদক মুখ না খুললেও আওয়ামী লিগ দাবি করেছে দলনেত্রীর যে অ্যাকাউন্টগুলিতে কয়েক কোটি টাকা আছে সেগুলি ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিক। পদাধিকার বলে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারমধ্যে অন্যতম হল বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর। তিনি এবং বোন শেখ রেহানা ওই প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন। বর্তমান সরকার ওই ট্রাস্টি বোর্ড ভেঙে দিয়েছে। 

হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাজেয়াপ্ত অ্যাকাউন্টগুলির একটিতে দু কোটি টাকা আছে। আওয়ামী লিগের বক্তব্য, আমেরিকায় বসবাসকারী সজীব একজন ব্যবসায়ী। তিনি দেশে থাকলে তখন খরচখরচা চলানোর জন্য বাংলাদেশে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। একজন ব্যবসায়ীর অ্যাকাউন্টে দু কোটি টাকা মোটেই বেশি নেয়।


```