Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

আইন-শৃঙ্খলার অবনতিতে ফুঁসছে বাংলাদেশ, গদি বাঁচাতে গভীর রাতে সাংবাদিক বৈঠক স্বরাষ্ট্রকর্তার

এই সাংবাদিক সম্মেলন তিনি করেছেন রাত আড়াইটেয়। ঢাকার (Dhaka) বারিধারায় নিজের বাসভবনে ওই সময়ই সাংবাদিক বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আইন-শৃঙ্খলার অবনতিতে ফুঁসছে বাংলাদেশ, গদি বাঁচাতে গভীর রাতে সাংবাদিক বৈঠক স্বরাষ্ট্রকর্তার

শেষ আপডেট: 24 February 2025 08:03

দ্য ওয়াল ব্যুরো: দেশের (Bangladesh) আইন-শৃঙ্খলা (law and order) পরিস্থিতি স্বাভাবিত করতে তিনি সক্রিয়। পুলিশ-সহ নিরাপত্তা (security forces) বাহিনীগুলিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যর্থ হলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বৈঠকে বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা (Internal security Advisor) অবসরপ্রাপ্ত লেফট্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই সাংবাদিক সম্মেলন তিনি করেছেন রাত আড়াইটেয়। ঢাকার (Dhaka) বারিধারায় নিজের বাসভবনে ওই সময়ই সাংবাদিক বৈঠক ডেকেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গভীর রাতে সাংবাদিক বৈঠক ডাকার নাটকীয় ঘোষণায় সাংবাদিকেদের ধারণা হয়েছিল চাপের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ (Resign) করার কথা ঘোষণা করবেন। কিন্তু সে পথে হাঁটেননি। তবে মেনে নিয়েছেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিক বৈঠক ডেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তাঁর পদক্ষেপের কথা বলছেন তখন ঢাকা বিশ্ববিদ্যাল চত্ত্বরে শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিতে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। সোমবার বেলা ১১’টার মধ্যে তাঁকে পদত্যাগ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে পড়ুয়ারা।

একাধিক সূত্রের খবর, পড়ুয়াদের দাবির মুখে তাঁকে সরে যেতে বলা হতে পারে অনুমান করে জবাবদিহি করতে গভীর রাতে সাংবাদিক বৈঠক ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ির সামনে দেখা যায়। মনে করা হচ্ছে, ঘরে-বাইরে প্রবল চাপের মুখে দিশেহারা স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হন।

বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত এক-দেড় মাসে। ঢাকার মতো শহরে দিনে-দুপুরে চুরি-ছিনতাই-ডাকাতি হচ্ছে। তিন চারদিন আগে ঢাকায় এক দম্পতিকে প্রকাশ্যে রাম দাঁ দিয়ে কোপানো হয়। এক স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা হয়। তাঁর কাছ থেকে কুড়ি ভরি সোনা ছিনিয়ে নেয় ডাকাতরা। দেশের অন্যত্রও একই পরিস্থিতি। দিন দশ আগে চলন্ত বাসে ডাকাতি এবং দুই মহিলাকে ধর্ষণের ঘটনাও ঘটেছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু করা হয়। বরিবার পর্যন্ত আট হাজারের বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে সরকার জানিয়েছে। যদিও আওয়ামী লিগ দাবি করেছে, ধৃতরা আসলে তাদের দলের নেতা-কর্মী। চোর-ডাকাত-ধর্ষকেরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।


```