Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ক্ষমতায় থেকে পার্টি গড়ে কী করে, ছাত্রদের দল নিয়ে মুখ খুললেন হাসিনা

নতুন দলের আত্মপ্রকাশের পাঁচদিনের মাথায় ওই পার্টি নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষমতায় থেকে পার্টি গড়ে কী করে, ছাত্রদের দল নিয়ে মুখ খুললেন হাসিনা

শেষ আপডেট: 3 March 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে গত সপ্তাহে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ( National Citizen party)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের (anti discrimanatory students movement) নেতৃস্থানীয়রা নতুন দলের প্রধান কারিগর। অন্তর্বর্তী সরকারের (interim government of Bangladesh) তিন ছাত্র উপদেষ্টার অন্যতম নাহিদ ইসলাম (Nahid Islam) হয়েছেন নতুন দলের আহ্বায়ক, হাসিনা সরকারের ( Hasina government) বিরুদ্ধে আন্দোলনের যিনি ছিলেন প্রথমসারিতে।

নতুন দলের আত্মপ্রকাশের পাঁচদিনের মাথায় ওই পার্টি নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেছেন, ক্ষমতায় থেকে কী করে  ছাত্ররা দল গড়ে! হাসিনার অভিযোগ, ছাত্রদের দলের আত্মপ্রকাশের দিনে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল সব ধরনের সহযোগিতা করতে।

ঢাকার মানিক মিঁয়া অ্যাভিনিউতে নতুন দলের সূচনা অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ। চোখ ধাঁধানো মঞ্চ ছাড়াও অতিথি আপ্যায়ণের জমকালো আয়োজন সকলের চোখে ধরা পড়ে। তা নিয়ে সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। 

হাসিনা বলেন, আমি জানতে চাই দল ঘোষণার অনুষ্ঠানে কত টাকা ব্যয় হয়েছে। মঞ্চ বানাতে কত খরচ হয়। হাসিনা বলেন, এই ছাত্ররা আবার বৈষম্যের অবসান চাওয়ার কথা বলে। কী করে বৈষম্যের অবসান হল? বৈষম্য তো আরও বেড়ে গেল।

এদিকে, নাহিদ পদত্যাগ করে নতুন দলের হাল ধরলেও আরও দুই ছাত্র প্রতিনিধি সরকারের উপদেষ্টা পদে রয়েছেন। হাসিনার অভিযোগ করেন, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন আসলে ছিল আওয়ামী লিগ সরকারকে পতনের ষড়যন্ত্র। 

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির গুচ্ছ মামলা করেছে। দলের বৈঠকে হাসিনা পাল্টা বলেন, আমি চ্যালেঞ্জ করছি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করুক। তাঁর পাল্টা অভিযোগ, মাত্র সাত মাসে অন্তর্বর্তী সরকারের লোকজন বিপুল টাকার মালিক হয়েছে। তাদের তিনটে চারটে করে গাড়ি, একাধিক বাড়ি হয়েছে। অনেকে বিদেশে টাকা পাচার করেছে।

নতুন দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত মাসের ২৬ তারিখ। বিএনপির শীর্ষ নেতৃত্ব ছাত্রদের আমন্ত্রণে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও নতুন দল নিয়ে প্রশ্ন তুলেছে। বিএনপির (BNP) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( Mirza Fakhrul Islam Alamgir) সরকারে থেকে ছাত্রদের দল গড়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। একই সুরে প্রশ্ন তুলেছেন আওয়ামী লিগ সভাপতি।


```