
শেষ আপডেট: 24 October 2023 14:37
লাইনচ্দ্যযুত ওয়াল ব্যুরো: উৎসবের মধ্যেই নবমীর দুপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশে। সেখানকার কিশোরগঞ্জ এলাকায় একটি মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। আহত হয়েছিলেন বহু মানুষ। তার ঠিক একদিন পর ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ভিডিও সামনে এল। যাত্রীবাহী ট্রেনটির ছাদে বসে থাকা এক সওয়ারি সেই ভিডিও রেকর্ড করেছিলেন।
হাড়হিম করা সেই ভিডিওতে দেখা গেছে, ট্রেনটির ছাদে একাধিক যাত্রী বসে রয়েছেন। কেউ কেউ দাঁড়িয়েও রয়েছেন। ট্রেনটি সেই সময় লাইন পরিবর্তন করছিল। যে লাইন থেকে সেটি বেরিয়ে অন্য লাইনে ঢুকছিল, সেই লাইনেই উল্টো দিক থেকে আসছিল একটি মালগাড়ি। তখনও যাত্রীবাহী ট্রেনটির শেষ কয়েকটি কামরা আগের লাইনেই ছিল, এমন অবস্থায় মালগাড়িটি গিয়ে ধাক্কা মারে সেটিকে।
সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের শেষের দিকের কামরাগুলি লাইনচ্যুত হয়ে এদিক ওদিক ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। লাইনের উপরেই রক্তাক্ত, দলাপাকানো দেহ পড়ে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আরও কয়েকজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। আহত হন প্রায় ৪০ জন।
কিশোরগঞ্জ ঢাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। সোমবারের এই দুর্ঘটনার পরেই। সিলেট চট্টগ্রাম নোয়াখালী এবং ময়মনসিংহ হোক বেশ কয়েকটি এলাকার সঙ্গে রেলপথে বাকি অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও তা শেষ হতে হতে মঙ্গলবার সকাল হয়ে যায়। তারপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলের তরফে সোমবারই জানানো হয়েছিল, এই দুর্ঘটনার দায় পুরোপুরি মালগাড়িটির। সিগনাল থাকা সত্ত্বেও সেটির চালক তা মানেননি। তাতেই লাইন বদলানোর আগে মালগাড়িটি গিয়ে ধাক্কা মারে অন্য ট্রেনটিকে। সেই ঘটনারই ভিডিও এবার সামনে এল।
দেখুন সেই ভিডিও