Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

সাংবাদিকরা নিরাপদ নন বাংলাদেশে, পরিসংখ্যান বলছে পাকিস্তানের ঠিক পরেই রয়েছে পড়শি দেশের নাম

পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। সাংবাদিকের মৃত্যুর সংখ্যার নিরিখে তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ।

সাংবাদিকরা নিরাপদ নন বাংলাদেশে, পরিসংখ্যান বলছে পাকিস্তানের ঠিক পরেই রয়েছে পড়শি দেশের নাম

মহম্মদ ইউনুস

শেষ আপডেট: 12 December 2024 22:55

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস' বা আরএসএফ। সংস্থার তরফে বৃহস্পতিবার বছরের প্রতিবেদন পেশ করে বলা হয়েছে, গোটা বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক স্থানের তালিকায় রয়েছে পাকিস্তান। 

পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বাংলাদেশে। সাংবাদিকের মৃত্যুর সংখ্যার নিরিখে তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ।

আরএসএফ তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় শীর্ষে প্যালেস্তাইন। গত পাঁচ বছরে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। তারপরই রয়েছে পাকিস্তান। সে দেশে ২০২৪ সালে ৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর তিন নম্বরে রয়েছে বাংলাদেশ-মেক্সিকো। এই দুই দেশেই পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

২০২৩ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয় ৪৫ জন সাংবাদিকের। আরএসএফ বলছে, ডিসেম্বরের ১ তারিখ পর্যন্ত বিশ্বব্যাপী ৫৫০ জন সাংবাদিককে বন্দি করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৫১৩ জন।


```