Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কেএফসি’র খাবার লুট, বাটার দোকানে হামলা, বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনের দিনে ফিরল ‘৫ অগাস্ট’

গাজার উপর (protest against attack on Gaza) ইজরায়েলি হামলার প্রতিবাদের নামে সেই লটুপাট, ভাঙচুর, খাবার লুট করে খাওয়ার ‘৫ অগাস্টের পুনরাবৃত্তি হল বাংলাদেশে।

কেএফসি’র খাবার লুট, বাটার দোকানে হামলা, বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনের দিনে ফিরল ‘৫ অগাস্ট’

শেষ আপডেট: 8 April 2025 08:41

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে (Bangladesh) ফিরে এল ভয়াবহ ‘৫ অগাস্ট’। ২০২৪-এর এই দিনে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর দেশ জুড়ে শুরু হয়েছিল ভাঙচুর, হামলা, লুটতরাজ। অফিসকাছারি, দোকান-বাজারে লুটপাটের পাশাপাশি হোটেল, রেঁস্তরার খাবার খাওয়া, কিছুই বাদ ছিল।

গাজার উপর (protest against attack on Gaza) ইজরায়েলি হামলার প্রতিবাদের নামে সেই লটুপাট, ভাঙচুর, খাবার লুট করে খাওয়ার ‘৫ অগাস্টের পুনরাবৃত্তি হল বাংলাদেশে। ঢাকা (Dhaka), চট্টগ্রাম (Chattagram), কুমিল্লা (Komilla), রাজশাহীর (Rajshahi) মতো একাধিক শহরে এই সব হামলাবাজির ঘটনা ঘটেছে দিনভর। সিলেটে কেএফসির (KFC) বিপণীতে ঢুকে ভাঙচুরের আগে সেখানকার খাবার লুট করে প্রতিবাদকারীরা। দেখা যায়, দু-হাত ভরে চিকেনের নানা পদ নিয়ে বেরিয়ে আসছেন বিক্ষোভকারীরা। রাস্তায় দাঁড়িয়ে উল্লাশ করতে করতে খাবার খায় তারা।

হামলা চলে বাটার (BATA) দোকানেও। দোকানের যাবতীয় জুতো নিয়ে গেছে বিক্ষোভকারীরা। ঘটনার সময় অদূরেই ছিল পুলিশ ও সেনা। তারা হামলা আটকাতে অগ্রসহ হয়নি। তারা জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ নেই। প্রায় এক ঘণ্টা ধরে হামলা, লুটপাট চলার পর পুলিশ ও সেনা অ্যাকশনে নামে।

হামলাকারীরা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দেয়। আল্লাহর একত্বে বিশ্বাসী এই গোষ্ঠী সাম্প্রতিক অতীতে একাধিক জায়গায় হামলা চালিয়েছে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়িতেও এরাই হামলা চালায়। একাধিক সুত্র বলেছে, তৌহিদি জনতার মধ্যে একাধিক উগ্রবাসী মুসলিম সংগঠন ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী-সমর্থকেরা আছে। আর সেই কারণেই হামলা চলাকালে পুলিশ-সেনা হাত গুটিয়ে থাকে।

সোমবার গোটা দিনই উৎকণ্ঠায় কেটেছে বাংলাদেশে বসবাসকারী বিদেশি, বিশেষ করে মার্কিন ও ইউরোপিয় নাগরিকদের। প্যালেস্তাইনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছিল একাধিক সংগঠন।

হামলার আশঙ্কায় ঢাকার মার্কিন দূতাবাসকে সারাদিন মানব প্রাচীর গড়ে ঘিরে রাখে পুলিশ ও সেনা বাহিনীকে। দূতাবাসের সামনে চলে বিক্ষোভ আন্দোলন। মার্কিন নাগরিকদের উপর হামলার আশঙ্কায় সকালেই তাদের উদ্দেশে পরামর্শ জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়, সাবধানে চলাফেরা করতে। এমন নির্দেশ শেষবার জারি করা হয়েছিল গত বছর গণঅভ্যুত্থানের সময়।

ঘটনাচক্রে সোমবার থেকেই বাংলাদেশে শুরু হয়েছে চারদিনের বিনিয়োগ সম্মেলন। ২৫টি দেশের ৬০ জন বিনিয়োগকারী এই মুহূর্তে বাংলাদেশে আছেন। সোমবার তাঁরা চট্টগ্রামে মুক্ত বাণিজ্য এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা-সহ ইউরোপের বহু দেশের বিনিয়োগকারীরা আছেন।

বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সোমবারের ঘটনা ‘ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন’ বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়,  ‘আমরা বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচকভাবে তুলে ধরতে শীর্ষ সম্মেলন আয়োজন করেছি। এই সময় এমন ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। ব্যবসাপ্রতিষ্ঠানের অনেকগুলি স্থানীয় বিনিয়োগকারী। কিছু বিদেশি বিনিয়োগকারী আছেন, যারা বাংলাদেশের প্রতি আস্থা রাখতেন। তারা সবাই আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিতেন।

বিডার চেয়ারম্যান তীব্র প্রতিক্রিয়া দেওয়ার পর রাতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অফিস থেকে বলা, হামলাবাজদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের প্রধান বাহারুল আলম জানান, পুলিশের কাছে হামলাবাজদের ভিডিও ফুটেজ আছে। প্রত্যেককে গ্রেফতার করা হবে।


```